সর্বশেষ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়
বৃষ্টি কমতেই বাড়ছে দূষণ, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১২তম

আরও ১৭১ জন খেলোয়াড় পাচ্ছেন ক্রীড়া ভাতা, মাসে এক লাখ টাকা করে সুবিধা বাড়াচ্ছে সরকার

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: দেশের ক্রীড়াঙ্গনে ভাতা কর্মসূচি সম্প্রসারণ করছে সরকার। প্রথম ধাপে ১২৯ জন খেলোয়াড়কে ক্রীড়া ভাতার আওতায় আনার পর এবার আরও ১৭১ জন খেলোয়াড় এই সুবিধার তালিকায় যুক্ত হচ্ছে।

রোববার (১৯ এপ্রিল) জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে জাতীয় পুরুষ ও নারী ফুটবল দলসহ বিভিন্ন ডিসিপ্লিনের খেলোয়াড়দের ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান করা হবে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এই কর্মসূচি প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় পরিচালিত হচ্ছে। এর আওতায় নির্বাচিত খেলোয়াড়রা মাসিক এক লাখ টাকা করে ভাতা পাচ্ছেন, পাশাপাশি দেওয়া হচ্ছে বিশেষ ক্রীড়া কার্ড।

সরকারি পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে মোট ৫০০ জন ক্রীড়াবিদকে এই ভাতা কর্মসূচির আওতায় আনার লক্ষ্য রয়েছে। তবে চলতি অর্থবছরে প্রায় ৩০০ জন খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

ক্রীড়া সংশ্লিষ্টরা জানান, পারফরম্যান্সের ভিত্তিতে খেলোয়াড়দের তালিকা পর্যালোচনা করে ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়ানো হতে পারে। নতুন অর্থবছরে আরও বেশি ক্রীড়াবিদকে এই সুবিধার আওতায় আনার প্রস্তুতি চলছে।

এছাড়া আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়া নারী হকি দল এবং সদ্য অর্জন করা ব্যাডমিন্টন সাফল্যের খেলোয়াড়দেরও বিশেষ পুরস্কার ও ভাতা দেওয়া হচ্ছে।

ক্রীড়া কর্মকর্তারা বলছেন, এই উদ্যোগ দেশের ক্রীড়াবিদদের উৎসাহ বাড়াবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত