সর্বশেষ
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
আন্তর্জাতিক
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়
বৃষ্টি কমতেই বাড়ছে দূষণ, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১২তম
ইসলামী ব্যাংক নিয়ে ‘জোরজবরদস্তি’ করলে ভালো ফল হবে না: ডা. শফিকুর রহমান
বিদ্যুতের দাম আবারও বাড়ছে? আজই আসছে নতুন মূল্যহার ঘোষণা

ভাড়া বাড়ার ঘোষণার পরই নৈরাজ্য, নগর বাসে দ্বিগুণ আদায়ের অভিযোগ, দূরপাল্লায়ও বেড়েছে ভাড়া

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে গণপরিবহনে। সরকার দূরপাল্লার বাসভাড়া কিলোমিটার প্রতি ১১ পয়সা বাড়িয়ে ২ টাকা ২৩ পয়সা নির্ধারণ করলেও বাস্তবে যাত্রীদের কাছ থেকে এর চেয়ে অনেক বেশি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে।

নতুন ঘোষণায় রাজধানী থেকে টেকনাফ রুটে নন-এসি বাসভাড়া বেড়েছে ৬৫ টাকা, আর পঞ্চগড় রুটে বেড়েছে ৬০ টাকা। এছাড়া চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেটসহ বিভিন্ন রুটেও ভাড়া ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

তবে মাঠপর্যায়ে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। রাজধানীর বিভিন্ন বাসস্ট্যান্ড ঘুরে যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেক বাসেই নির্ধারিত ভাড়ার তুলনায় ১৫ থেকে ৩০ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। কোথাও কোথাও আগের ৪০ টাকার ভাড়া ৬০ টাকা পর্যন্ত দাবি করা হচ্ছে।

যাত্রীদের অভিযোগ, বাসে কোনো নির্ধারিত ভাড়ার তালিকা টানানো নেই, ফলে চালক বা সুপারভাইজাররা ইচ্ছেমতো ভাড়া নিচ্ছেন। প্রতিবাদ করলে যাত্রীদের সঙ্গে তর্ক-বিতর্কেও জড়িয়ে পড়তে হচ্ছে।

অন্যদিকে কয়েকজন পরিবহন কর্মী দাবি করেছেন, এখনো তারা নতুন ভাড়ার তালিকা হাতে পাননি। মালিকপক্ষ থেকেও স্পষ্ট নির্দেশনা না থাকায় অনেক ক্ষেত্রে আগের ভাড়ার ভিত্তিতেই আদায় চলছে।

পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, ভাড়া বাড়ানোর পরপরই কার্যকর নজরদারি না থাকায় এই ধরনের অনিয়ম বাড়ে। দ্রুত ভাড়ার তালিকা দৃশ্যমান করা এবং কঠোর মনিটরিং নিশ্চিত না হলে যাত্রী ভোগান্তি আরও বাড়তে পারে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত