সর্বশেষ
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
আন্তর্জাতিক
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়
বৃষ্টি কমতেই বাড়ছে দূষণ, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১২তম
ইসলামী ব্যাংক নিয়ে ‘জোরজবরদস্তি’ করলে ভালো ফল হবে না: ডা. শফিকুর রহমান
বিদ্যুতের দাম আবারও বাড়ছে? আজই আসছে নতুন মূল্যহার ঘোষণা

ঢাকাকে গ্রিন সিটি করতে ৫ বছরে ৫ লাখ বৃক্ষরোপণ করা হবে: সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: রাজধানী ঢাকাকে সবুজ ও পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী পাঁচ বছরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এলাকায় ৫ লাখ বৃক্ষরোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, ঢাকা শহরকে ক্লিন ও গ্রিন সিটিতে রূপান্তর করতে স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে একাধিক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

প্রধানমন্ত্রী জানান, নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বাড়াতে নিয়মিত কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন আধুনিকায়ন, বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন এবং সবুজায়ন কার্যক্রম জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় সড়ক বিভাজক, মিডিয়ান ও খালি জায়গায় বৃক্ষরোপণ কার্যক্রম চলছে। মাতুয়াইল ল্যান্ডফিলকে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও জ্বালানি উৎপাদন কেন্দ্রে রূপান্তরের পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায় নগর বনায়ন কর্মসূচি, মিয়াওয়াকি ফরেস্ট সৃষ্টি এবং বিভিন্ন খালি জায়গায় সবুজায়ন কার্যক্রম চালু রয়েছে। এছাড়া মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের খালি জায়গাতেও বৃক্ষরোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

সরকারের লক্ষ্য অনুযায়ী, আগামী পাঁচ বছরে রাজধানীকে আরও বাসযোগ্য, পরিবেশবান্ধব এবং সবুজ নগরীতে রূপান্তর করা হবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত