সর্বশেষ
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি
গাজার বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ১ আহত ১০
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন
স্পেনের বিশ্বজয়ে উল্লাসে মাতোয়ারা অ/ভিশপ্ত ইহুদীদের হামলায় পা হারানো ফি/ লিস্তিনি মা/জলুম মুসলিমরা
১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

আবাহনীকে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করলো কিংস: ঘরোয়া ফুটবলে আবারও কিংসের রাজত্ব

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের ঘরোয়া ফুটবলের শীর্ষ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা আবারও নিজেদের করে নিয়েছে বসুন্ধরা কিংস। শুক্রবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনীকে ২-০ গোলে পরাজিত করে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো কিংস। ২০১৮ সালে পেশাদার লিগে অভিষেকের পর থেকে টানা পাঁচবার শিরোপা জিতলেও গত আসরে মোহামেডানের কাছে রাজত্ব হারিয়েছিল তারা। তবে এক আসরের ব্যবধানেই আবারও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলো কিংসের ফুটবলাররা। এই জয়ের ফলে লিগের এক রাউন্ড বাকি থাকতেই ৩৮ পয়েন্ট নিয়ে ধরাছোঁয়ার বাইরে চলে যায় দলটি। অন্যদিকে, রানার্সআপ হওয়ার লড়াইয়ে এখন ৩৪ পয়েন্ট নিয়ে টিকে আছে আবাহনী ও ফর্টিস এফসি।

শুরু থেকেই কুমিল্লার মাঠে আবাহনী ও কিংসের লড়াই ছিল দেখার মতো। দুদলের আক্রমণ আর পাল্টা আক্রমণে ম্যাচের শুরুতেই উত্তাপ ছড়ালেও প্রথমার্ধে কোনো গোল করতে পারেনি কেউই। রক্ষণভাগের দৃঢ়তা এবং ফিনিশিংয়ের অভাবে ৪৫ মিনিট শেষ হয় গোলশূন্যভাবে। বিরতির পর দুই দলই মরিয়া হয়ে গোল পাওয়ার চেষ্টা করে, কিন্তু ম্যাচের ভাগ্য নির্ধারণ হতে অপেক্ষা করতে হয় শেষ মুহূর্ত পর্যন্ত। ৭৫ মিনিটে বক্সের ভেতরে ফয়সাল আহমেদ ফাহিম ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে নিখুঁত শটে গোল করে কিংসকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েলটন গোমেজ। এটি লিগে তার ১৭তম গোল।

প্রথম গোলের রেশ কাটতে না কাটতেই ৭৭ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় কিংস। সোহেল রানা জুনিয়রের দারুণ এক পাস থেকে বল পান সোহেল রানা সিনিয়র। বক্সের বাইরে থেকে বাম পায়ের এক দর্শনীয় কোনাকুনি শটে তিনি বল জালে জড়িয়ে দেন। ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর আবাহনী আর ম্যাচে ফেরার সুযোগ পায়নি। রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই শিরোপা পুনরুদ্ধারের উল্লাসে মেতে ওঠে কিংসের ডাগআউট ও গ্যালারি। এই জয় কিংসের জন্য কেবল একটি লিগ শিরোপাই নয়, বরং গত আসরে হারানো মর্যাদা ফিরে পাওয়ার এক অনন্য মুহূর্ত।

লিগ শিরোপা নিশ্চিতের পর কিংসের সামনে এখন আরও বড় হাতছানি। আগামী মঙ্গলবার ফেডারেশন কাপের ফাইনালে তারা মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডানের। এই ফাইনালটি জিততে পারলে সিজন শুরুর চ্যালেঞ্জ কাপসহ মোট তিনটি ট্রফি নিয়ে ট্রেবল জয়ের অনন্য কীর্তি গড়বে বসুন্ধরা কিংস। ফুটবল বিশ্লেষকরা বলছেন, কিংসের এই ধারাবাহিক সাফল্য বাংলাদেশের ক্লাব ফুটবলে এক নতুন উচ্চতা যোগ করেছে। এখন সমর্থকদের অপেক্ষা মঙ্গলবারর সেই মেগা ফাইনালের, যেখানে নির্ধারিত হবে মৌসুমের দ্বিতীয় ট্রফিটি কার ঘরে যাচ্ছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৮
সূর্যোদয়ভোর ৫:২৩
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৮
সূর্যোদয়ভোর ৫:২৩
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত