সর্বশেষ
আন্তর্জাতিক
আন্তর্জাতিক
জাতীয় সংবাদ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়
বৃষ্টি কমতেই বাড়ছে দূষণ, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১২তম
ইসলামী ব্যাংক নিয়ে ‘জোরজবরদস্তি’ করলে ভালো ফল হবে না: ডা. শফিকুর রহমান
বিদ্যুতের দাম আবারও বাড়ছে? আজই আসছে নতুন মূল্যহার ঘোষণা

দেশের ভাগ্য পরিবর্তনে ৪০ কোটি হাতকে এক হতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: এই দেশ আমাদেরকেই গড়ে তুলতে হবে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণকে সবসময় সজাগ ও সতর্ক থাকতে হবে। দেশের সামগ্রিক ভাগ্য পরিবর্তনে দেশের ২০ কোটি মানুষের তথা ৪০ কোটি হাতকে এক হতে হবে।

শনিবার (২৩ মে) ময়মনসিংহের ত্রিশালে এক জনগুরুত্বপূর্ণ খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য দানকালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেন, বর্তমান সরকার দেশে কঠোরভাবে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়। রামিসা হত্যাকাণ্ড নিয়ে একটি মহল মাঠপর্যায়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় যাদের রাজপথে কোনো কথা বলতে শুনিনি, তারা এখন হঠাৎ সোচ্চার হয়ে উঠেছে। তারা মূলত ৫ আগস্টের বিতারিত স্বৈরাচারী শক্তির সঙ্গে তলে তলে গভীর খাতির জমিয়েছে।

তারেক রহমান আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশে কোনো ধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টি হলে সরকারের চলমান সব জনমুখী কর্মসূচি বাধাগ্রস্ত হবে এবং এর ফলে দিনশেষে সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তাই যারা দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়, তাদের ব্যাপারে জনগণকে সর্বোচ্চ সজাগ থাকতে হবে। একই সাথে সঠিক বিচারিক প্রক্রিয়াকে যারা বাধাগ্রস্ত ও বিভ্রান্ত করছে, তাদের মুখোশ উন্মোচন করতে হবে।

বিএনপির রাষ্ট্র সংস্কার ও উন্নয়ন পরিকল্পনা ভেস্তে দিতে কিছু লোক পর্দার আড়াল থেকে এখনো ষড়যন্ত্র করছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, সচেতন জনগণ যেকোনো মূল্যে এই ধরনের অপতৎপরতা ও ষড়যন্ত্র রুখে দেবে। মানুষের ভাগ্য নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।

তিনি দেশের মালিকানা জনগণের হাতে উল্লেখ করে বলেন, এই দেশ আমাদেরকেই গড়ে তুলতে হবে এবং জনগণকে সাথে নিয়েই তা করতে হবে। নিজের ক্ষেত-খামার ও নিজের ঘরবাড়ি মানুষ যেভাবে নিজে পরম যত্নে গড়ে তোলে- দেশটাও ঠিক তেমনি আমাদের সকলের নিজের। এখানে আমরা যত মানুষ উপস্থিত আছি, প্রত্যেকেই হচ্ছি এই দেশের সমান অংশীদার এবং প্রত্যেকেই এই দেশের প্রকৃত মালিক। কাজেই আমার ঘর যেমন আমাকেই দেখতে হয়, আমাদের দেশও আমাদেরকেই দেখতে হবে। আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দেশের মানুষের স্বার্থ আমরাই রক্ষা করব এবং যেকোনো দেশী-বিদেশী ষড়যন্ত্র শক্ত হাতে প্রতিহত করব।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত