সর্বশেষ
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি
গাজার বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ১ আহত ১০
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন
স্পেনের বিশ্বজয়ে উল্লাসে মাতোয়ারা অ/ভিশপ্ত ইহুদীদের হামলায় পা হারানো ফি/ লিস্তিনি মা/জলুম মুসলিমরা
১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারীর উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালো জাতীয় বিপ্লবী মঞ্চ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারীর উপর সাম্প্রতিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় বিপ্লবী মঞ্চ।
গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ঝিনাইদহে জুমার নামাজ শেষে নাসিরুদ্দিন পাটোয়ারীর উপর হামলার ঘটনা ঘটে। এ সময় ডিম নিক্ষেপ ও শারীরিক হামলার অভিযোগ উঠে এবং কয়েকজন নেতাকর্মী আহত হন। ঘটনার পর দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

জাতীয় বিপ্লবী মঞ্চের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়,
“ভিন্নমত দমন, রাজনৈতিক সহিংসতা এবং সন্ত্রাসী কায়দায় হামলার সংস্কৃতি কোনো সভ্য গণতান্ত্রিক রাষ্ট্রে গ্রহণযোগ্য হতে পারে না। রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু তার জবাব হামলা, হুমকি কিংবা সহিংসতার মাধ্যমে দেওয়া দেশের রাজনৈতিক পরিবেশকে আরও অস্থিতিশীল করে তোলে।”

সংগঠনটির মুখপাত্র হুসাইন ইবনে নোয়াব বলেন,“নাসিরুদ্দিন পাটোয়ারীর উপর হামলার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক ও উদ্বেগজনক। আমরা স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের রাজনীতিতে সহিংসতা ও প্রতিহিংসার রাজনীতি আর গ্রহণযোগ্য নয়। যে বা যারা এই হামলার সঙ্গে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন,“জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ছিল মানুষের মতপ্রকাশের স্বাধীনতা, ন্যায়বিচার ও গণতান্ত্রিক অধিকারের পক্ষে। সেই বাংলাদেশে রাজনৈতিক প্রতিপক্ষের উপর হামলা কখনোই কাম্য হতে পারে না। আমরা সকল রাজনৈতিক শক্তির প্রতি সংযম, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার আহ্বান জানাই।”
বিবৃতিতে আরও বলা হয়, দেশে চলমান রাজনৈতিক সহিংসতা, সন্ত্রাস ও অস্থিরতার বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলা জরুরি। জাতীয় বিপ্লবী মঞ্চ সবসময় শান্তিপূর্ণ, নীতিনিষ্ঠ ও গণমুখী রাজনৈতিক সংস্কৃতির পক্ষে থাকবে বলে সংগঠনটি উল্লেখ করে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৮
সূর্যোদয়ভোর ৫:২৩
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৮
সূর্যোদয়ভোর ৫:২৩
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত