সর্বশেষ
দেশে আবারও কমলো রুপার দাম, ভরিতে বড় পতন
দেশে আবারও কমলো সোনার দাম, ভরিতে বড় অঙ্কের পতন
২২ হাজার টাকা বেতনে জনবল নেবে আবুল খায়ের গ্রুপ
এ বছরের ডেঙ্গুর রূপ হবে ভয়াবহ, রক্তক্ষরণের আশঙ্কা: স্বাস্থ্যমন্ত্রী
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন, এক সপ্তাহে কমেছে প্রায় ৪ শতাংশ
ট্রাম্পের বিতর্কিত অভিবাসন নীতি বাতিল করল মার্কিন আদালত
ঈদের পর সোনার দামে বড় স্বস্তি, আজ কত দামে বিক্রি হচ্ছে প্রতি ভরি?
এক বছরের কম সময়েই আবার শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ড, সকালেই তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ
ইউরোপের মাটিতে ইতিহাস! হামজা–জামালদের দাপটে সান মারিনোকে হারিয়ে নতুন অধ্যায় লিখল বাংলাদেশ
দৌলতদিয়া ঘাটে অপেক্ষমাণ যাত্রীদের টার্গেট করে সক্রিয় ছিনতাইকারী চক্র, একের পর এক উধাও হচ্ছে মোবাইল
বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে, সারজিস আলমের অভিযোগ
৪০ দিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করা সাধারণ বিষয় নয়, বিশ্ব দেখেছে ইরানের আসল শক্তি: আরাগচি
‘নামাজ পড়া ভুলে যাবে’ বলে মুসলিমদের হুমকি! ভারতে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানো বক্তব্যে তীব্র বিতর্ক
বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পা দিয়েছে, তারেক রহমানকে হুঁশিয়ারি পাটওয়ারীর
পৃথিবী থেকে হারিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ, তালিকায় আরও ১৬ অঞ্চল

ট্রাম্পের বিতর্কিত অভিবাসন নীতি বাতিল করল মার্কিন আদালত

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভিবাসনসংক্রান্ত একাধিক নীতি বাতিলের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। এর ফলে ৩৯টি দেশের অভিবাসীদের রাজনৈতিক আশ্রয়, গ্রিন কার্ড এবং অন্যান্য বৈধ অভিবাসন সুবিধা পাওয়ার সুযোগ সহজ হবে বলে জানা গেছে।

শুক্রবার (৫ জুন) রোড আইল্যান্ডের ফেডারেল বিচারক জন ম্যাককনেল যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থার (ইউএসসিআইএস) কয়েকটি নীতি বাতিল করেন। এসব নীতির কারণে বিভিন্ন দেশের অভিবাসীরা দীর্ঘদিন ধরে ‘আইনি অনিশ্চয়তা’র মধ্যে ছিলেন বলে আদালত পর্যবেক্ষণে উল্লেখ করা হয়।

বিচারক বলেন, আবেদনকারীরা আইন অনুযায়ী সব প্রক্রিয়া অনুসরণ করলেও তাদের আবেদন দীর্ঘদিন ঝুলিয়ে রাখা হয়েছিল। তিনি আরও বলেন, এটি ব্যক্তিগত ভুল নয়, বরং অনেক ক্ষেত্রে তাদের জন্মস্থানের কারণে বৈষম্যের শিকার হতে হয়েছে।

এই রায়কে অভিবাসী অধিকার সংগঠনগুলো একটি বড় বিজয় হিসেবে দেখছে। তাদের অভিযোগ ছিল, এসব নীতির কারণে বৈধ প্রক্রিয়ায় থাকা হাজারো মানুষের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে।

এর আগে ট্রাম্প প্রশাসন নিরাপত্তা যাচাইয়ের কারণ দেখিয়ে বেশ কয়েকটি দেশের ওপর ভ্রমণ ও অভিবাসন নিষেধাজ্ঞা জারি করে। পরে নীতিগুলো আরও বিস্তৃত করে ৩৯টি দেশের ওপর আংশিক বা পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

আদালতের সাম্প্রতিক রায়ের ফলে এসব কঠোর নীতির বড় একটি অংশ কার্যত অকার্যকর হয়ে গেল বলে মনে করা হচ্ছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শনিবার, ৬ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শনিবার, ৬ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত