সর্বশেষ
খেলাধুলা খবর
লেবানন সীমান্তে ইসরাইলের স্মরণকালের ভয়াবহ বিমান হামলা: নিহত অন্তত ৪২
ঢাকায় তীব্র গ্যাস সংকট: ৪টি বিদ্যুৎকেন্দ্র বন্ধ, ভোগান্তিতে লাখো মানুষ
হোয়াং-এর জাদুতে কোরিয়ান রূপকথা: চেক প্রজাতন্ত্রকে স্তব্ধ করে দক্ষিণ কোরিয়ার অবিশ্বাস্য জয়
আমি প্রধানমন্ত্রী থাকা পর্যন্ত ইরান পারমাণবিক অস্ত্র পাবে না: কঠোর বার্তা নেতানিয়াহুর
বাজেটে অর্থনীতির কাঙ্ক্ষিত সংস্কারের ছাপ নেই, রাজস্ব লক্ষ্যমাত্রাকেও অবাস্তব বললেন নাহিদ ইসলাম
দেশজুড়ে ৩১৭টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা, চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা শিক্ষা বোর্ড
আবারও কমলো স্বর্ণ-রুপার দাম, আজ কত টাকায় বিক্রি হচ্ছে প্রতি ভরি?
ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি, ইরান আগের চেয়ে আরও অনেক বেশি শক্তিশালীঃ আইআরজিসির
বিশ্বকাপের উদ্বোধনী লড়াইয়ে ৩ লাল কার্ডের রোমাঞ্চ, দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে ইতিহাস গড়ল মেক্সিকো
প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
ইতিহাসের সবচেয়ে বড় নয়, বরং সবচেয়ে বড় ঘাটতির বাজেট হতে পারে: নাহিদ ইসলাম
অবশেষে ২১ বছরের অপেক্ষার অবসান! বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
স্বর্ণের গয়না বিক্রিতে ১৫ শতাংশ মূলধনী করের নতুন নিয়ম যুক্ত করার প্রস্তাব
মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মাসিক ১০ হাজার টাকা সম্মানীর প্রস্তাব

দেশজুড়ে ৩১৭টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা, চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা শিক্ষা বোর্ড

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

বৃহস্পতিবার (১২ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বোর্ড সূত্রে জানা গেছে, এবার ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে মোট ৩১৭টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে দেশের অভ্যন্তরে ৩০৯টি এবং বিদেশে ৮টি কেন্দ্র রয়েছে।

প্রকাশিত তালিকায় কেন্দ্রের নাম ও কোড নম্বরের পাশাপাশি সংশ্লিষ্ট কলেজগুলোর নাম ও কোড নম্বর, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং তত্ত্বাবধায়ক কর্মকর্তাদের তথ্যও অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের কাছ থেকে কেন্দ্র ফি সংগ্রহ করে জেলা প্রশাসকের মাধ্যমে ঢাকা শিক্ষা বোর্ড থেকে গোপনীয় কাগজপত্র ও পরীক্ষাসংক্রান্ত প্রয়োজনীয় সামগ্রী গ্রহণ করবেন।

পরীক্ষা শেষে প্রতিদিন সন্ধ্যা ৭টার মধ্যে ওএমআর শিটের প্রথম অংশ ডাকযোগে ঢাকা শিক্ষা বোর্ডের কম্পিউটার কেন্দ্রে পাঠাতে হবে। একই সঙ্গে উত্তরপত্র নির্ধারিত নিয়মে পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে প্রেরণ করতে হবে।

ভেন্যু কেন্দ্রগুলো মূল কেন্দ্রের অধীনে পরিচালিত হবে এবং প্রয়োজনীয় অর্থ ও কাগজপত্র মূল কেন্দ্র থেকেই সরবরাহ করা হবে। পরীক্ষা শেষে সব নথিপত্র মূল কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জমা দিতে হবে।

পরীক্ষা কেন্দ্রগুলোর তত্ত্বাবধানে জেলা পর্যায়ে জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কেন্দ্র হিসেবে নির্ধারিত কলেজের অধ্যক্ষ বা জ্যেষ্ঠ শিক্ষকরা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শনিবার, ১৩ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৩
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৮
আছরবিকাল ৩:১৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১৩

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শনিবার, ১৩ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৩
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৮
আছরবিকাল ৩:১৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১৩

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত