
আওয়ার টাইমস নিউজ।
অর্থনীতি ডেস্ক: দেশের বাজারে আজ রোববার (২০ সেপ্টেম্বর) নতুন নির্ধারিত দামেই স্বর্ণ কেনাবেচা হচ্ছে। সর্বশেষ গতকাল স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। আগের দামের তুলনায় প্রতি ভরিতে এই মানের স্বর্ণের মূল্য বেড়েছে ১ হাজার ৬৯১ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা। ১৮ ক্যারেটের এক ভরির দাম ১ লাখ ৯২ হাজার ৩৯৭ টাকা।
সনাতন পদ্ধতিতে তৈরি স্বর্ণের প্রতি ভরির নতুন দাম ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা। এক ভরি স্বর্ণের ওজন ১১ দশমিক ৬৬৪ গ্রাম।
আজকের স্বর্ণের দাম এক নজরে
২২ ক্যারেট: ২,৩৪,৬২১ টাকা
২১ ক্যারেট: ২,২৪,০৬৫ টাকা
১৮ ক্যারেট: ১,৯২,৩৯৭ টাকা
সনাতন পদ্ধতি: ১,৫৭,১৭২ টাকা
স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন দরে ২২ ক্যারেট রুপার ভরি ৫ হাজার ১৩২ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ২০৭ টাকা।
বাজুসের মূল্য নির্ধারণের তথ্য অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দামে পরিবর্তনের কারণে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে সংশোধিত দাম কার্যকর হয়।
স্বর্ণের গহনা কেনার সময় নির্ধারিত মূল্যের পাশাপাশি গহনার ধরন ও নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। বিক্রয়মূল্যের সঙ্গে প্রযোজ্য ভ্যাটও হিসাব করা হবে।
বর্তমান দরের কারণে দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ২ লাখ ৩৫ হাজার টাকার খুব কাছাকাছি অবস্থান করছে।



























