আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের কাছ থেকে প্রাণনাশের সরাসরি হুমকি পাওয়ার পর চরম নিরাপত্তা শঙ্কায় তড়িঘড়ি নিজ বাসভবন ছাড়লেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। জীবন বাঁচাতে তিনি বাসভবন ত্যাগ করে একটি সুরক্ষিত মার্কিন সামরিক ঘাঁটিতে গিয়ে আশ্রয় নিয়েছেন।
বুধবার (১১ নভেম্বর ২০২৬) নিউ ইয়র্ক টাইমসের প্রকাশিত এক প্রতিবেদনে বিষয়টি সম্পর্কে অবগত দায়িত্বশীল একাধিক সূত্রের বরাতে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, মার্কিন অর্থমন্ত্রীর ওপর ইরানের হুমকির মাত্রা কতটা গভীর তা পরিষ্কার না করা হলেও, ওয়াশিংটনের শীর্ষ কর্মকর্তাদের ওপর তেহরানের লক্ষ্যবস্তু বানানোর তৎপরতা কয়েকগুণ বৃদ্ধি পাওয়ার পরেই এমন জরুরি সিদ্ধান্ত নেওয়া হয়। গত মাসের শেষ দিকে ট্রাম্প প্রশাসনের এক উচ্চপর্যায়ের গোয়েন্দা বিজ্ঞপ্তিতেও তেহরানের এ ধরনের প্রাণঘাতী ষড়যন্ত্র চূড়ান্তে পৌঁছানোর বিষয়ে বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছিল।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সাম্প্রতিক চরম উত্তেজনা ও সংঘাতের মধ্যে তেহরানের ওপর ওয়াশিংটনের কঠোর অর্থনৈতিক অবরোধ ও আর্থিক চাপ প্রয়োগের কার্যক্রম পরিচালনায় মূল ভূমিকা পালন করছিলেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

