আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: ক্রীড়াপ্রেমীদের জন্য আজ শনিবার (১৪ নভেম্বর ২০২৬) দিনভর অপেক্ষা করছে দারুণ সব রোমাঞ্চকর লড়াই। সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে আজ হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। দিনের অপর সেমিফাইনালে লড়বে ভারত ও ভুটান। এছাড়া অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান এবং রাতে উয়েফা নেশনস লিগে মাঠে নামছে রোনালদোর পর্তুগাল।
আপনার পছন্দের খেলাটি যেন মিস না হয়, সেজন্য আজকের খেলার সময়সূচি ও সম্প্রচার চ্যানেলের তালিকা নিচে তুলে ধরা হলো:
ফুটবল
সাফ চ্যাম্পিয়নশিপ (সেমিফাইনাল):
ভারত বনাম ভুটান: বিকেল ৩:০০টা | সরাসরি: টি স্পোর্টস
বাংলাদেশ বনাম পাকিস্তান: রাত ৮:৩০ মিনিট | সরাসরি: টি স্পোর্টস
উয়েফা নেশনস লিগ:
কসোভো বনাম ইসরায়েল: রাত ৮:০০টা | সরাসরি: সনি টেন ২
নরওয়ে বনাম ওয়েলস: রাত ১১:০০টা | সরাসরি: সনি টেন ২
জর্জিয়া বনাম হাঙ্গেরি: রাত ১১:০০টা | সরাসরি: সনি টেন ১
পর্তুগাল বনাম ডেনমার্ক: রাত ১:৪৫ মিনিট | সরাসরি: সনি টেন ২
রোমানিয়া বনাম পোল্যান্ড: রাত ১:৪৫ মিনিট | সরাসরি: সনি টেন ১
নর্দার্ন আয়ারল্যান্ড বনাম ইউক্রেন: রাত ১:৪৫ মিনিট | সরাসরি: সনি টেন ৫
ক্রিকেট
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ (ফাইনাল):
ভারত বনাম পাকিস্তান: বেলা ১১:০০টা | সরাসরি: টি স্পোর্টস ও সনি স্পোর্টস ১
শারজা টেস্ট (২য় দিন):
আফগানিস্তান বনাম জিম্বাবুয়ে: দুপুর ১২:০০টা | সরাসরি: ট্যাপম্যাড

