আওয়ার টাইমস নিউজ।
সোশ্যাল মিডিয়া ডেস্ক: দীর্ঘদিন ধরে সংগীতের মূলধারা থেকে কিছুটা দূরে থাকা জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনীরা ন্যান্সি জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কড়া বার্তা দিয়েছেন।
আজ সোমবার (১৬ নভেম্বর ২০২৬) বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা একটি পোস্টের মাধ্যমে তিনি এই প্রতিক্রিয়া জানান।
ফেসবুকে শেখ হাসিনার একটি ভিডিও ক্লিপ শেয়ার করে ক্যাপশনে ন্যান্সি লিখেছেন, ‘যেমন পীর তেমন তার মুরিদ! ক্ষমতা আর পাবেন না আপা, বাস্তবতা মাইনা লন।’
সংগীতের পাশাপাশি দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন সামাজিক বিষয়ে নিজের পরিষ্কার মতামত প্রকাশের জন্য প্রায় সময়ই আলোচনা আসেন এই জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী। তার এই সংক্ষিপ্ত অথচ তাৎপর্যপূর্ণ ফেসবুক পোস্টটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনদের মাঝে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

