সর্বশেষ
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি
গাজার বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ১ আহত ১০
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন

গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে ইসরায়েলের মন্ত্রিসভার অনুমোদন

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ ১৫ মাসের সংঘাতের পর অবরুদ্ধ গাজায় দ্বিতীয়বারের মতো যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। ইসরায়েলের মন্ত্রিসভা এই চুক্তির অনুমোদন দিয়েছে এবং আগামী ১৯ জানুয়ারি থেকে এটি কার্যকর হবে।

শুক্রবার (১৭ জানুয়ারি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে এই চুক্তি অনুমোদন করা হয়। বৈঠকে নিরাপত্তা ও মানবিক দিক পর্যবেক্ষণ করে চুক্তি গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, “এই চুক্তি যুদ্ধের লক্ষ্য অর্জনকে সমর্থন করবে বলে আশা করা হচ্ছে।”

চুক্তি অনুযায়ী, ইসরায়েলের নিরাপত্তা বাহিনী গাজার জনবহুল এলাকা থেকে সরে যাবে এবং মানবিক সহায়তা কার্যক্রমের প্রসার ঘটানো হবে। বন্দি বিনিময় কার্যক্রমও চুক্তির অংশ।

এই চুক্তি যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় সম্পন্ন হয়েছে। কাতারি ও মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, রোববার (১৯ জানুয়ারি) থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে।

যুদ্ধবিরতির আগেও ইসরায়েলের হামলায় গাজায় প্রাণহানির সংখ্যা বেড়েছে। আল জাজিরার তথ্য অনুযায়ী, এই সংঘাতে এখন পর্যন্ত ১০১ জন নিহত হয়েছেন, যার মধ্যে ৩১ নারী ও ২৭ শিশু রয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধবিরতি দীর্ঘমেয়াদে কতটা কার্যকর হবে তা নিয়ে সন্দেহ রয়েছে। মন্ত্রিসভার অনুমোদনের পরও চুক্তি নিয়ে আলোচনা চলছে এবং আনুষ্ঠানিকভাবে এটি পূর্ণাঙ্গ মন্ত্রিসভায় অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

বিশ্লেষকদের মতে, এই চুক্তি গাজায় মানবিক পরিস্থিতি উন্নয়নে ভূমিকা রাখতে পারে, তবে ইসরায়েল ও হামাসের মধ্যে আস্থার সংকট চুক্তির কার্যকারিতায় প্রভাব ফেলতে পারে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত