সর্বশেষ
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি
গাজার বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ১ আহত ১০
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন
স্পেনের বিশ্বজয়ে উল্লাসে মাতোয়ারা অ/ভিশপ্ত ইহুদীদের হামলায় পা হারানো ফি/ লিস্তিনি মা/জলুম মুসলিমরা
১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

আজ ‘মার্চ ফর গাজা’, প্রস্তুত সোহরাওয়ার্দী উদ্যান

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিজস্ব প্রতিবেদকঃ ফিলিস্তিনের গাজায় চলমান দমন-পীড়নের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠনের উদ্দেশ্যে ও মানবিক সহানুভূতি জাগ্রত করতে আজ রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে এক বিশাল সংহতি কর্মসূচি—‘মার্চ ফর গাজা’।

আজ শনিবার (১২ এপ্রিল) বিকাল ৩টা থেকে মাগরিব পর্যন্ত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে এই কর্মসূচি। আয়োজন করছে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ নামে একটি সংগঠন। আয়োজকদের দাবি—গাজার নিরস্ত্র ও নির্যাতিত মানুষের পক্ষে শক্ত অবস্থান তৈরি করতেই এই জনসমাগমের ডাক।

সমাবেশে সভাপতিত্ব করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল মালেক। আয়োজকদের আশা, এটি ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের সবচেয়ে বড় জনসমর্থনের বার্তা হিসেবে বিবেচিত হবে।

সমাবেশ শুরুর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। আলেম, ইসলামিক চিন্তাবিদ, ক্রীড়াবিদ, মিডিয়া ব্যক্তিত্বসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। দল-মত নির্বিশেষে সবাইকে একত্রিত হওয়ার আহ্বান জানানো হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে একটি ব্যতিক্রমী সংহতির প্রতিচ্ছবি।

আয়োজকদের ফেসবুক পেজে দেশের খ্যাতনামা ব্যক্তিত্বদের ভিডিও বার্তাও প্রকাশ পেয়েছে। এদের মধ্যে রয়েছেন সাংবাদিক মাহমুদুর রহমান, ক্রিকেটার মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, বক্তা মিজানুর রহমান আজহারী, শায়খ আহমাদুল্লাহ, নেতা হাসনাত আবদুল্লাহ, অভিনেতা তামিম মৃধা ও শিক্ষাবিদ আয়মান সাদিক।

কর্মসূচিকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রাখার লক্ষ্যে অংশগ্রহণকারীদের জন্য কিছু নির্দেশনা দেওয়া হয়েছে:

১. ব্যক্তিগত প্রয়োজনীয় জিনিস যেমন পানি, ছাতা ও মাস্ক সঙ্গে আনতে হবে।
২. আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে সহযোগিতা করতে হবে।
৩. রাজনৈতিক প্রতীক ছাড়া সৃজনশীল ব্যানার, প্ল্যাকার্ড ও শুধু বাংলাদেশ-ফিলিস্তিন পতাকা বহন করা যাবে।
৪. কোনো ধরনের অপচেষ্টা ঠেকাতে সচেতন থাকতে ও প্রয়োজনে নিরাপত্তা বাহিনীর সহায়তা নিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, পূর্ব ঘোষিত শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত মিছিলের পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে। এখন শুধুমাত্র সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েত অনুষ্ঠিত হবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৮
সূর্যোদয়ভোর ৫:২৩
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৮
সূর্যোদয়ভোর ৫:২৩
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত