সর্বশেষ
গত এক বছরে প্রধান উপদেষ্টার সম্পদ বেড়েছে কত টাকা?
ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে যেতে সেনাবাহিনীর মাইকিং
প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ
ভারত সরকার আমাদের ঘরবাড়ি ভেঙে দিয়েছে,‘মুসলমান হয়ে কি আমরা অপরাধ করেছি? আসামের মুসলমানদের করুন আত্মচিৎকার
ক্ষমতার দ্বারপ্রান্তে তারেক রহমানঃ রয়টার্সের প্রতিবেদন
যে মার্কিন খ্রিষ্টান ধর্ম প্রচারক নারীর হৃদয় কাঁপানো ইসলাম গ্রহণের ঘটনা শুনে কেঁদে ছিল কোটি হৃদয়
রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের’ নির্বাচন উপলক্ষে জাতীর উদ্দেশ্যে ভাষণে জামায়াত আমীর ড.শফীকুর রহমান
বিএনপির অভ্যন্তরে চাঁদাবাজ ও মামলাবাজের প্রভাব, ত্যাগী নেতারা হতাশ: হাসনাত আব্দুল্লাহ
জামায়াত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে নতুন ইতিহাস গড়তে যাচ্ছেঃ হুসাইন আল আজাদ
টাকা নেবেন, ভোট দেবেন হাঁস মার্কায়: সরাইলে রুমিন ফারহানা
১০ ফেব্রুয়ারি ২০২৬: আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
নির্বাচনী প্রচারণা শেষ, বাবা–মায়ের কবর জিয়ারত করে ঘরে ফিরলেন তারেক রহমান
আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি: নাসীরুদ্দীন পাটওয়ারী
লিবিয়া উপকূলে নৌকাডুবে শিশুসহ কমপক্ষে ৫৩ জনের মর্মান্তিক মৃত্যু!
বাংলাদেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা: তারেক রহমান

ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে যেতে সেনাবাহিনীর মাইকিং

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের নিরাপদ ও নির্বিঘ্নভাবে ভোটকেন্দ্রে যেতে উদ্বুদ্ধ করতে পটুয়াখালীর কলাপাড়ায় মাইকিং ও টহল কার্যক্রম চালাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।

আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ উপলক্ষে কলাপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় সেনা সদস্যরা সাউন্ড বক্সের মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন। একই সঙ্গে গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন ও টহল জোরদার করা হয়েছে।

দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তারা জানান, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে গত কয়েক দিন ধরে একটি সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে, পাশাপাশি সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে।

কুয়াকাটা ক্যাম্পের সেনা সদস্যরাও একই ধরনের প্রচারণা কার্যক্রম পরিচালনা করছেন। ভোটারদের মধ্যে থাকা ভয় বা শঙ্কা দূর করে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগে উৎসাহ দেওয়া হচ্ছে। এ সময় সেনাবাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাসও দেওয়া হচ্ছে।

কলাপাড়া আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন এস এম নেওয়াজ উদ্দিন জানান, সেনাবাহিনী এলাকায় ঘুরে ঘুরে মাইকিং করছে, যাতে ভোটাররা নিশ্চিন্তে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

এছাড়া ভোটগ্রহণের দিন কোথাও সন্ত্রাসী বা সন্দেহজনক কার্যকলাপ নজরে এলে সংশ্লিষ্ট ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করে তথ্য দেওয়ার জন্য সংবাদকর্মী ও সাধারণ জনগণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:১৮
সূর্যোদয়ভোর ৬:৩৫
যোহরদুপুর ১২:১৩
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৫:৫১
এশা রাত ৭:০৭

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:১৮
সূর্যোদয়ভোর ৬:৩৫
যোহরদুপুর ১২:১৩
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৫:৫১
এশা রাত ৭:০৭

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত