সর্বশেষ
ফেব্রুয়ারি থেকে দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে জ্বালানি তেল, জানুন লিটার প্রতি দাম
যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরাইলি বিমান হামলা, নিহত বেড়ে ৩৭
বন্ধুত্বই শক্তি: হাসনাত আবদুল্লাহর নির্বাচনী তহবিলে বন্ধুদের ১৪ লাখ টাকার সহায়তা
যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা চরমে, সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় প্রস্তুতি জোরদার
কেউ ভোট বানচালের চেষ্টা করলে কঠোর ভাবে প্রতিরোধ করা হবে: জামায়াত আমির
দেশের বাজারে ফের বাড়লো সোনার দাম, ভরি কত?
আ.লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে ভয়াবহ বিপদে পড়বে বিএনপি: তারেক রহমানকে আসিফ মাহমুদের সতর্কবার্তা
কেউ যদি আমাদের মা-বোনদের হিজাব নিয়ে টানাটানি করে, আপনারা তার হাত ভে/ঙে গুঁড়িয়ে দেবেন, চোখ উ/পড়ে ফেলবেনঃ মামুনুল হক
বন্ধু বাংলাদেশের সমর্থনে জার্সি উন্মোচন স্থগিত পাকিস্তান! বিশ্বকাপ নিয়ে কঠিন সমস্যায় ভারতীয় আইসিসি
আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছি, এখন দেশ গড়তে হবে: তারেক রহমান
পার্শ্ববর্তী দেশ নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করলে প্রতিহত করা হবে: নাহিদ ইসলামের হুঁশিয়ারি
হ্যাঁ ভোটের বিজয়ের মাধ্যমেই বাংলাদেশে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের কবর রচিত হবে ইনশাআল্লাহঃ হুসাইন আল আজাদ
আবারও সোনার বাজারে বিশাল পতন, টানা দুই দফায় ভরি প্রতি কমেছে ৩০ হাজারের বেশি
জাতিসংঘ মারাত্মক আর্থিক সংকটে, চাঁদা পরিশোধের আহ্বান গুতেরেসের
দাম কমার পর দেশে আজ সোনার ভরি কত?

আ.লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে ভয়াবহ বিপদে পড়বে বিএনপি: তারেক রহমানকে আসিফ মাহমুদের সতর্কবার্তা

Our Times News

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মঞ্চে বক্তব্য দিচ্ছেন

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিএনপি যদি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে, তাহলে দলটি আবারও বড় ধরনের বিপদে পড়বে। একইসঙ্গে এটি দেশের জন্যও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করবে।

আজ শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১১টার দিকে বগুড়ার আদমদিঘী উপজেলার রহিম উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে জামায়াতে ইসলামীর আয়োজিত ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে আসিফ মাহমুদ এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, “আমি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে বলতে চাই—আপনারা বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে রাজনীতিতে ফিরিয়ে আনার বিষয়ে ইতিবাচক বক্তব্য দিচ্ছেন, যা অত্যন্ত উদ্বেগজনক।”

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জাতীয়তাবাদী নেতা হিসেবে শ্রদ্ধা করা হয়, কিন্তু তিনি একটি বড় রাজনৈতিক ভুল করেছিলেন। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আওয়ামী লীগকে পুনরায় রাজনীতিতে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ করে দিয়েছিলেন।

এনসিপির মুখপাত্র বলেন, যে দল বাকশালের মাধ্যমে মানুষের অধিকার হরণ করেছিল, সেই আওয়ামী লীগকে আবার রাজনীতিতে ফিরিয়ে আনার খেসারত দেশকে দীর্ঘদিন দিতে হয়েছে। এছাড়া খালেদা জিয়ার অসীম কষ্ট এবং ১/১১ এর সময় বিএনপির রাজনৈতিক মেরুদণ্ড ভাঙার চেষ্টা সবাই দেখেছেন।

গণভোট প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, দেশে আওয়ামী ফ্যাসিবাদ রোধ করতে হলে জনগণকে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। গণভোটের মাধ্যমে জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটবে।

তিনি আরও উল্লেখ করেন, রাজনৈতিক কারণে পিছিয়ে পড়া বগুড়া জেলার উন্নয়নে প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করা হবে।

মার্চ ফর দাঁড়িপাল্লা’ কর্মসূচিতে সভাপতিত্ব করেন বগুড়া-৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের। এতে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর বগুড়া জেলা আমির আব্দুল হক সরকার, বগুড়া-৪ আসনের প্রার্থী মোস্তফা ফয়সাল পারভেজ, রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জকসুর জিএস আব্দুল আলিম আরিফসহ দলের অন্যান্য নেতাকর্মীরা

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:২২
সূর্যোদয়ভোর ৬:৩৯
যোহরদুপুর ১২:১২
আছরবিকাল ৩:২২
মাগরিবসন্ধ্যা ৫:৪৫
এশা রাত ৭:০২

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:২২
সূর্যোদয়ভোর ৬:৩৯
যোহরদুপুর ১২:১২
আছরবিকাল ৩:২২
মাগরিবসন্ধ্যা ৫:৪৫
এশা রাত ৭:০২

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত