সর্বশেষ
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
২১ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
আত্মহত্যার প্ররোচনা মামলা: গাজী নজরুল ও প্রথম স্ত্রীর ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ
ই/সরাইলি হা/মলায় গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে আল্লাহর নামে জিকিরে মগ্ন অবস্থায় থাকা এক ফি/লিস্তিনি নারীর লাশ উদ্ধার
২০ সেপ্টেম্বর ২০২৬: আজকের স্বর্ণের বাজার দর কত?

প্রবাসী ফুটবলারের জোড়া গোলে পাকিস্তানকে হারিয়ে দারুণ সূচনা বাংলাদেশের

Our Times News

বাংলাদেশ বনাম পাকিস্তান অনূর্ধ্ব ২০ ফুটবল ম্যাচে রোনান সুলিভানের গোল উদযাপন

আওয়ার টাইমস নিউজ।

স্পোর্টস ডেস্ক: সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। প্রবাসী ফুটবলার রোনান সুলিভানের অভিষেক ম্যাচেই জোড়া গোলে এসেছে এই জয়।

মঙ্গলবার মালদ্বীপের ন্যাশনাল স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। তবে দ্বিতীয়ার্ধে রোনান সুলিভানের দুটি গোলে জয় নিশ্চিত করে লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। প্রথম ১০ মিনিটেই একাধিক আক্রমণ তৈরি করে তারা। একটি কর্নার থেকেও সুযোগ তৈরি হলেও গোল আদায় করতে পারেনি দলটি।

অন্যদিকে পাকিস্তানও শুরুতে কিছুটা চাপ তৈরি করার চেষ্টা করলেও ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের করে নেয় বাংলাদেশ। মাঝমাঠ দখলে রেখে একের পর এক আক্রমণে পাকিস্তানকে কোণঠাসা করে ফেলে তারা।
পুরো প্রথমার্ধজুড়ে বল দখল ও আক্রমণে এগিয়ে থেকেও গোল করতে না পারার আক্ষেপ নিয়েই বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে সেই আক্ষেপ ঘুচিয়ে নায়ক হয়ে ওঠেন রোনান সুলিভান। অভিষেক ম্যাচেই অসাধারণ দক্ষতা দেখিয়ে দুটি গোল করেন তিনি। তার গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ এবং শেষ পর্যন্ত সেই ব্যবধান ধরে রেখেই জয় নিশ্চিত করে।

পাকিস্তান ম্যাচের আগে থেকেই আলোচনায় ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত দুই ভাই রোনান সুলিভান ও ডেকলাইন সুলিভান। যদিও এই ম্যাচে ডেকলাইন একাদশে না থাকলেও রোনান সুযোগ পেয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দেন।

এই জয়ে সেমিফাইনালের পথে একধাপ এগিয়ে গেল বাংলাদেশ। বয়সভিত্তিক এই প্রতিযোগিতায় অতীতেও ভালো সাফল্য রয়েছে বাংলাদেশের। ২০১৫ সালে প্রথম অংশ নিয়ে সেমিফাইনালে উঠেছিল দলটি। এরপর বিভিন্ন বয়সভিত্তিক আসরে নিয়মিত অংশ নিয়ে ২০২৪ সালে শিরোপা জয়ের স্বাদও পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩২
সূর্যোদয়ভোর ৫:৪৭
যোহরদুপুর ১১:৫১
আছরবিকাল ৩:১৭
মাগরিবসন্ধ্যা ৫:৫৪
এশা রাত ৭:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩২
সূর্যোদয়ভোর ৫:৪৭
যোহরদুপুর ১১:৫১
আছরবিকাল ৩:১৭
মাগরিবসন্ধ্যা ৫:৫৪
এশা রাত ৭:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত