সর্বশেষ
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
আন্তর্জাতিক
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়
বৃষ্টি কমতেই বাড়ছে দূষণ, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১২তম
ইসলামী ব্যাংক নিয়ে ‘জোরজবরদস্তি’ করলে ভালো ফল হবে না: ডা. শফিকুর রহমান
বিদ্যুতের দাম আবারও বাড়ছে? আজই আসছে নতুন মূল্যহার ঘোষণা

চাঁদাবাজদের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান: রাজনৈতিক পরিচয় দেখেও মিলবে না ছাড়, ডিএমপির কঠোর বার্তা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: দেশজুড়ে চাঁদাবাজি, সন্ত্রাস ও অবৈধ অর্থ আদায়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজনৈতিক পরিচয় বা প্রভাব খাটিয়ে কেউ পার পাবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রাজধানীসহ সারা দেশে চাঁদাবাজদের তালিকা তৈরি করে অভিযান শুরু করেছে পুলিশ। ডিএমপির তথ্য অনুযায়ী, চলমান অভিযানে রাজধানীতে গত মঙ্গলবার ১৭৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৩৫ জন তালিকাভুক্ত চাঁদাবাজ। এছাড়া চাঁদাবাজির অভিযোগে আরও ৪৮ জন এবং ছিনতাই, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৬৪ জনকে আটক করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, ১ মে থেকে শুরু হওয়া অভিযানে পাঁচ দিনে মোট ৫৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সরওয়ার বলেন, “তদবির করে কোনো চাঁদাবাজকে ছাড়ানো যাবে না। চাঁদাবাজ যে পরিচয়েরই হোক, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, কেউ যদি অপরাধীদের পক্ষে তদবির করেন, তাহলে তাকেও সন্দেহের আওতায় আনা হবে। চাঁদাবাজি বন্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

পুলিশ সদর দপ্তর থেকে দেশের সব মহানগর, রেঞ্জ ডিআইজি ও জেলা পুলিশ সুপারদের চাঁদাবাজদের বিরুদ্ধে দ্রুত মামলা ও অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তদন্ত দ্রুত শেষ করারও নির্দেশনা দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্প্রতি জানিয়েছেন, চাঁদাবাজি, মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে যৌথ অভিযান চলছে। সরকারের পক্ষ থেকে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র বলছে, রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ফুটপাত, পরিবহন, বাজার ও ব্যবসাপ্রতিষ্ঠান কেন্দ্রিক চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে। এসব চক্রের সঙ্গে রাজনৈতিক পরিচয়ধারী ব্যক্তি ও স্থানীয় প্রভাবশালীদের সম্পৃক্ততার অভিযোগও রয়েছে।

সম্প্রতি কুমিল্লায় এক রাজনৈতিক নেতাকে চাঁদাবাজির অভিযোগে আটক করা এবং রাজধানীতে হাসপাতাল থেকে চাঁদা দাবির ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তারের পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

এদিকে মিরপুর, পল্লবী, শাহ আলী, রূপনগরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় চাঁদাবাজদের সক্রিয় নেটওয়ার্কের তথ্যও পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তদন্ত সংশ্লিষ্টদের দাবি, এসব এলাকায় প্রতিদিন লাখ লাখ টাকা চাঁদা আদায় করা হয়।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত