সর্বশেষ
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি
গাজার বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ১ আহত ১০
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন
স্পেনের বিশ্বজয়ে উল্লাসে মাতোয়ারা অ/ভিশপ্ত ইহুদীদের হামলায় পা হারানো ফি/ লিস্তিনি মা/জলুম মুসলিমরা
১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

ছাত্র-জনতা হ’ত্যা ও গুমের সাথে জড়িত সবার বিচার হবেই হবে, তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের হুংকার

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, বিগত সরকারের আমলে দেশের ছাত্র-জনতাকে গুম, খুন ও হ’ত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিলেন, তাদের সবাইকে আইনের মুখোমুখি হতেই হবে, এবং তাদের বিচার এ বাংলার মাটিতেই হবে।

মঙ্গলবার লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম—বিচারের কাজ শুরু করব। আজ সেই কাজ শুরু হয়েছে। দেশের ছাত্র-জনতা হত্যা ও গুমে যাদের সংশ্লিষ্টতা ছিল, সবাইকে বিচারের আওতায় আনা হবে।”

মাহফুজ আলম আরও বলেন, “আগামী সপ্তাহে ফ্যাসিস্ট, খুনি শেখ হাসিনার বিচার শুরু হবে। এতে জুলাই শহীদ পরিবারের দীর্ঘদিনের বেদনা কিছুটা হলেও লাঘব হবে।”

তিনি জানান, অনেকের বিরুদ্ধে মামলা ও বিচারকাজ ট্রাইব্যুনালে চলমান রয়েছে। আগামী নির্বাচনে জনগণের ভোটে যে সরকার গঠিত হবে, তারা এই বিচারের প্রক্রিয়াকে আরও এগিয়ে নিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন উপদেষ্টা।

এর আগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপদেষ্টা মাহফুজ আলমকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার, পুলিশ সুপার মো. আকতার হোসেনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম রবীন শীষ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল বারী, উপজেলা বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ এবং জনপ্রতিনিধিরা।

পরে উপজেলা প্রশাসনের আয়োজনে দরিদ্র কৃষকদের মধ্যে কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন উপদেষ্টা মাহফুজ। এছাড়া তিনি জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দুপুরে সাবেক এমপি ও প্রতিমন্ত্রী মরহুম জিয়াউল হক জিয়ার নবম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার বাবা আজিজুর রহমান বাচ্চু মোল্লা, সাধারণ সম্পাদক ইছাপুর ইউনিয়ন বিএনপি, এবং বড় ভাই মাহবুব আলম, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৮
সূর্যোদয়ভোর ৫:২৩
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৮
সূর্যোদয়ভোর ৫:২৩
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত