সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

ফিলিপিন্সে সুপার টাইফুন ফুং-ওংয়ের ভয়ং’কর তাণ্ডব, নিহত ২ জন

Our Times News

Super Typhoon Fung-Wong Satellite View Philippines 2025

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপিন্সে প্রবল শক্তি নিয়ে আঘাত হেনেছে সুপার টাইফুন ‘ফুং-ওং’। ঘূর্ণিঝড়ের তীব্র বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় এখন পর্যন্ত দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঝড়ের আগেই কর্তৃপক্ষ প্রায় ১০ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছিল।

আবহাওয়া অধিদপ্তর পাগাসা জানিয়েছে, রবিবার টাইফুনটি দেশটির সবচেয়ে জনবহুল লুজন দ্বীপের উত্তরাঞ্চল অতিক্রম করেছে। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৮৫ কিলোমিটার, আর ঝোড়ো হাওয়া বইছিল ২৩০ কিলোমিটার পর্যন্ত।

এর আগে ঘূর্ণিঝড় কালমায়েগির তাণ্ডবে ২২৪ জনের প্রাণহানি হয়েছিল। সেই ধকল কাটিয়ে উঠতে না উঠতেই দেশটি আবারও টাইফুনের আঘাতে বিপর্যস্ত হলো।

লুজন দ্বীপের ইসাবেলা প্রদেশে এক বাস্কেটবল কোর্টে আশ্রয় নেওয়া ক্রিস্টোফার নামের এক ব্যক্তি বলেন,

আমরা শুনেছিলাম এই ঝড়টা খুব শক্তিশালী হবে, তাই আগেই পরিবার নিয়ে আশ্রয়ে চলে আসি।”

তিনি জানান, আগের বন্যার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে তারা ঘর ছাড়ার আগে প্রয়োজনীয় জিনিসপত্র ছাদে তুলে রেখেছেন।

আশ্রয়কেন্দ্রে এখন শত শত মানুষ, তাঁবু ও প্লাস্টিক চেয়ারে বসে থাকা বয়স্কদের পাশে দৌড়ঝাঁপ করছে শিশুেরা।

কর্তৃপক্ষ জানিয়েছে, একজন পানিতে ডুবে মারা গেছেন এবং আরেকজন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে নিহত হয়েছেন। তবে ঘূর্ণিঝড়টি স্থলভাগ অতিক্রমের পর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

অন্যদিকে, পোপ লিও ফিলিপিন্সের জনগণের জন্য প্রার্থনা করেছেন। তিনি বলেন,

এই ভয়াবহ ঝড়ে ক্ষতিগ্রস্ত ফিলিপিন্সবাসীর জন্য আমি প্রার্থনা করছি—নিহতদের আত্মার শান্তি এবং আহত ও বাস্তুচ্যুতদের নিরাপত্তার জন্য।”

লুজন দ্বীপের অরোরা প্রদেশে টাইফুনের আঘাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলেও মোবাইল নেটওয়ার্ক সচল ছিল। এদিকে রাজধানী ম্যানিলা ও দক্ষিণের বিকোল এয়ারপোর্টসহ কয়েকটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, সুপার টাইফুন ফুং-ওং সোমবার সকালে ফিলিপিন্সের উত্তর উপকূল পেরিয়ে সমুদ্রে প্রবেশ করবে এবং ধীরে ধীরে দুর্বল হয়ে বৃহস্পতিবারের মধ্যে পশ্চিম তাইওয়ানে পৌঁছাতে পারে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত