সর্বশেষ
অবশেষে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে যাচ্ছে পাকিস্তান, তবে ভারতের বিপক্ষে খেলবে না পাক ক্রিকেটাররা
সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ নাকি ফ্যাসিবাদের পক্ষে ‘না’, আগে আপনাদের অবস্থান পরিষ্কার করুনঃ জামায়াত আমীর
দাম্ভিক অ/হংকারী অস্ট্রেলিয়াকে ৩-০ তে বিধ্বস্ত করলো পাকিস্তান
বৃহস্পতি নাকি শুক্রবার, কবে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান?
হ্যাক হওয়া অ্যাকাউন্টের পোস্টে কেউ কষ্ট পেলে ক্ষমা চাইছি: জামায়াত আমির
বঙ্গভবন কর্মকর্তার ই-মেইল ব্যবহার করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের দাবি
আপিল বিভাগের রায়ে বিএনপি প্রার্থী বাতিল, নির্বাচনের আগেই বিজয়ের পথে এনসিপির হাসনাত আব্দুল্লাহ
ফেব্রুয়ারি থেকে দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে জ্বালানি তেল, জানুন লিটার প্রতি দাম
যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরাইলি বিমান হামলা, নিহত বেড়ে ৩৭
বন্ধুত্বই শক্তি: হাসনাত আবদুল্লাহর নির্বাচনী তহবিলে বন্ধুদের ১৪ লাখ টাকার সহায়তা
যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা চরমে, সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় প্রস্তুতি জোরদার
কেউ ভোট বানচালের চেষ্টা করলে কঠোর ভাবে প্রতিরোধ করা হবে: জামায়াত আমির
দেশের বাজারে ফের বাড়লো সোনার দাম, ভরি কত?
আ.লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে ভয়াবহ বিপদে পড়বে বিএনপি: তারেক রহমানকে আসিফ মাহমুদের সতর্কবার্তা
কেউ যদি আমাদের মা-বোনদের হিজাব নিয়ে টানাটানি করে, আপনারা তার হাত ভে/ঙে গুঁড়িয়ে দেবেন, চোখ উ/পড়ে ফেলবেনঃ মামুনুল হক

বৃহস্পতি নাকি শুক্রবার, কবে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান?

Our Times News

রমজান ২০২৬ শুরু কবে চাঁদ দেখার সম্ভাবনা নিয়ে জ্যোতির্বিদদের ব্যাখ্যা

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: ২০২৬ সালের পবিত্র রমজান মাস কবে শুরু হবে—বৃহস্পতিবার নাকি শুক্রবার-এ নিয়ে মুসলিম বিশ্বে আলোচনা শুরু হয়েছে। আরব ও আন্তর্জাতিক জ্যোতির্বিদদের হিসাব অনুযায়ী, বিভিন্ন দেশে চাঁদ দেখার সম্ভাবনার ওপর নির্ভর করে রমজান শুরুর তারিখ ভিন্ন হতে পারে।

জ্যোতির্বিদরা জানিয়েছেন, যেসব দেশ নিশ্চিতভাবে চাঁদ দেখার ওপর রমজান ঘোষণা করে, সেসব দেশে শাবান মাস ৩০ দিনে পূর্ণ হওয়ার সম্ভাবনাই বেশি। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরবসহ অধিকাংশ আরব দেশে ১৮ ফেব্রুয়ারি শাবান মাসের ৩০তম দিন হওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসেবে এসব দেশে ১৯ ফেব্রুয়ারি রমজান শুরু হতে পারে।

তবে বাংলাদেশ, পাকিস্তান, ইরান, মরক্কো, মৌরিতানিয়া এবং আফ্রিকার কয়েকটি দেশে ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া ও স্থানীয় চাঁদ দেখার মানদণ্ড অনুযায়ী এসব দেশে রমজান শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অথবা ২০ ফেব্রুয়ারি (শুক্রবার)।

আবুধাবিভিত্তিক ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের পরিচালক প্রকৌশলী মুহাম্মদ শওকত ওদেহ জানান, ১৭ ফেব্রুয়ারি আরব ও ইসলামি বিশ্বের অধিকাংশ অঞ্চল থেকে খালি চোখে বা টেলিস্কোপে চাঁদ দেখা প্রায় অসম্ভব। ওইদিন পূর্বাঞ্চলে চাঁদ সূর্যের আগেই অস্ত যাবে, মধ্যাঞ্চলে সূর্যের সঙ্গে প্রায় একই সময়ে অস্ত যাবে এবং পশ্চিমাঞ্চলে সূর্যাস্তের কয়েক মিনিট পর চাঁদ অস্ত যাবে।

তিনি আরও জানান, ওই দিন চাঁদের বয়স খুব কম থাকবে এবং সূর্যের সঙ্গে কৌণিক দূরত্বও অত্যন্ত কম হবে। ফলে দৃশ্যমান অর্ধচন্দ্র দেখা সম্ভব নয়।

জ্যোতির্বিদরা আরও বলেন, ১৭ ফেব্রুয়ারি একটি বলয়াকার সূর্যগ্রহণ ঘটবে, যা চাঁদ দেখার সম্ভাবনাকে আরও কঠিন করে তুলবে। এ কারণে ওইদিন চাঁদ দেখা নিয়ে ভুল বা বিভ্রান্তিকর দাবি থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, বাংলাদেশসহ কয়েকটি দেশে ১৮ ফেব্রুয়ারি শাবান মাসের ২৯তম দিনে চাঁদ দেখা গেলে রমজান শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি। অন্যথায় শাবান মাস ৩০ দিনে পূর্ণ হয়ে রমজান শুরু হবে ২০ ফেব্রুয়ারি।

সূত্র: খালিজ টাইমস, গালফ নিউজ

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:২২
সূর্যোদয়ভোর ৬:৩৯
যোহরদুপুর ১২:১২
আছরবিকাল ৩:২২
মাগরিবসন্ধ্যা ৫:৪৫
এশা রাত ৭:০২

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:২২
সূর্যোদয়ভোর ৬:৩৯
যোহরদুপুর ১২:১২
আছরবিকাল ৩:২২
মাগরিবসন্ধ্যা ৫:৪৫
এশা রাত ৭:০২

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত