সর্বশেষ
জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১২ জনের ৩ দিনের রিমান্ড
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়াল ২ লাখ ৩৪ হাজার টাকা
যে কোনো সময় এক দফায় রূপ নিতে পারে দাবি: জামায়াত আমির
১৯ সেপ্টেম্বর ২০২৬: আজকের স্বর্ণের বাজার দর কত?
আজ টানা ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
সৌদি আরবে ঘুমের মধ্যে প্রবাসী যুবকের মৃত্যু টাইমস নিউজ
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
মার্কিন অর্থনৈতিক চাপে কোণঠাসা ইরান, কমছে হরমুজকে ঘিরে তেহরানের দরকষাকষির শক্তি
অগ্নিকাণ্ডে বাংলাদেশি রোগীরদের মৃত্যুর ঘটনায় ভারতে চিকিৎসা নিতে রোগীর ভাটা; চাপে কলকাতার হাসপাতালগুলো
গ্রিসে এয়ার শোতে ফ্যান্টম যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত দুই পাইলট
ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় নায়ক সালমান শাহ্ বন্ধু কর্তৃক হ/ত্যার ভয়ং’কর লোমহর্ষক রহস্য উন্মোচিত হলো
ভারতে মুসলিম সম্প্রদায়ের উপর বর্বরোচিত জুলুম, ১৫০ বছরের পুরোনো মসজিদ গুঁড়িয়ে দিল দেশটির উগ্র-জ/ঙ্গি হিন্দুত্ববাদী প্রশাসন
যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে রক্তক্ষয়ী যুদ্ধের ধামামা
জুলাই সনদ বাস্তবায়ন সহ ছয় দফা দাবি না মানলে বর্তমান সরকারের পতন ঘটিয়ে ঘরে ফিরবোঃ কঠোর হুশিয়ারি জামায়াত আমীরের

শাসন করা নয়, শাসকদের জবাবদিহিতায় আনাই সংবাদমাধ্যমের কাজ: তৌফিক ইমরোজ খালিদী

Our Times News

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ১৯ বছর পূর্তি উপলক্ষে প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী বক্তব্য দিচ্ছেন

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ১৯ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী বলেন, “সংবাদমাধ্যমের কাজ শাসন করা নয়, বরং শাসকদের জবাবদিহিতার আওতায় আনা।”

তিনি বলেন, “আমরা থাকব আপনাদের অগ্রযাত্রার সহযাত্রী হিসেবে, গঠনমূলক সমালোচক এবং তথ্যের সবচেয়ে নির্ভরযোগ্য উৎস হয়ে।”

২০০৫ সালে যাত্রা শুরু করা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ২০০৬ সালে দেশের প্রথম অনলাইন সংবাদমাধ্যম হিসেবে ২৪ ঘণ্টা সংবাদ পরিবেশন শুরু করে। সেই সময় থেকে শুরু হওয়া এই ডিজিটাল সংবাদ বিপ্লবের ১৯ বছরে প্রতিষ্ঠানটি নির্ভুলতা, নিরপেক্ষতা এবং স্বাধীনতার নীতি ধরে রেখেছে।

ঢাকার র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন খাতের শীর্ষ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে খালিদী বলেন, “আপনাদের উপস্থিতি আমাদের জন্য শুধু সম্মানের নয়, এটি আমাদের কাজের মূল্যবান স্বীকৃতি।”

তিনি বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম খবরের দেয়াল ভেঙে সবার জন্য উন্মুক্ত করব। সংবাদপত্রের জন্য অপেক্ষা করার যুগ শেষ হয়ে গিয়েছিল সেই রাতে। আমরা বাজি ধরেছিলাম বাংলাদেশের কৌতূহলী মানুষের ওপর, এবং প্রমাণ হয়েছে আমরা ভুল করিনি।”

প্রধান সম্পাদক আরও বলেন, “আগামী দশক হবে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ, যেখানে সত্যের জন্য লড়াই হবে তথ্যের জগতে। সেই যুগে একটি বিশ্বাসযোগ্য, দ্রুত, সবার জন্য উন্মুক্ত সংবাদমাধ্যমের ভূমিকা হবে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।”

খালিদী বলেন, “আমরা বিনিয়োগ করব অনুসন্ধানী সাংবাদিকতায়, যা ক্ষমতাকে জবাবদিহিতায় রাখে। আমরা বিশ্বাস করি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথ শক্তিশালী ও স্বাধীন প্রতিষ্ঠান এবং জবাবদিহিমূলক সরকারের মাধ্যমেই সম্ভব।”

তিনি আরও বলেন, “রাষ্ট্র পরিচালনার দায়িত্ব এমন মানুষের হাতে থাকা উচিত, যাদের বৈধ ম্যান্ডেট আছে এবং যারা জনগণের কথা শোনেন। আমরা সংবাদমাধ্যম হিসেবে মূল ভূমিকা নয়, সহায়ক ভূমিকা পালন করব।”

অনুষ্ঠানে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আগামী দিনের লক্ষ্য সম্পর্কে বলেন, “আমরা নতুন প্রযুক্তি ব্যবহার করব সাংবাদিকতাকে প্রতিস্থাপন করার জন্য নয়, বরং আরও শক্তিশালী করার জন্য।”

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩০
সূর্যোদয়ভোর ৫:৪৬
যোহরদুপুর ১১:৫২
আছরবিকাল ৩:১৯
মাগরিবসন্ধ্যা ৫:৫৮
এশা রাত ৭:১৪

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩০
সূর্যোদয়ভোর ৫:৪৬
যোহরদুপুর ১১:৫২
আছরবিকাল ৩:১৯
মাগরিবসন্ধ্যা ৫:৫৮
এশা রাত ৭:১৪

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত