সর্বশেষ
আমাকে মেরে ফেলার পরিস্থিতি তৈরি করা হয়েছে: আখতার হোসেন
তারেক রহমানের শপথ অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাবে বিএনপি, মোদী বিরোধী আন্দোলনকারীরা মেনে নিবে?
গণভোটের চূড়ান্ত গেজেট প্রকাশ: ‘হ্যাঁ’ ভোট ৬৮.৫৯%, ৪ কোটি ৮২ লাখেরও বেশি সমর্থন
এ নির্বাচন বিশ্বাসযোগ্য ও দক্ষভাবে পরিচালিত হয়েছে, ভবিষ্যতের জন্য মাইলফলকঃ ইইউ পর্যবেক্ষণ মিশন
কুষ্টিয়ায় নির্বাচনে হেরে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টাধা
তারেক রহমানকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা
দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামাতের আমিরের
ডাকসু নেতাকে হত্যার হুমকি, শাহবাগ থানায় জিডি
ঢাকা-৮ আসনে ভোট পুনর্গণনার সুযোগ নেই: ইসি
বিকেলে সংবাদ সম্মেলন করবেন তারেক রহমান
গাজায় ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত ৯০ শতাংশ স্কুল
শত্রুর সাথেও যেন বেইনসাফি না হয়, সেই চেষ্টা থাকবে: হাসনাত আবদুল্লাহ
ঋতুরাজ বসন্তের প্রথম দিন আজ
৫৩ আসনে ১০ হাজারের কম ভোটের ব্যবধানে পরাজিত জামায়াত জোটের প্রার্থীরা
পাকিস্তান সুপার লীগের মোস্তাফিজ রিশাদ ইমনদের দলসহ ৮ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড দেখে নিন

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাবে বিএনপি, মোদী বিরোধী আন্দোলনকারীরা মেনে নিবে?

Our Times News

তারেক রহমান ও নরেন্দ্র মোদির ছবি

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: সাধারণ নির্বাচনে বড় জয় পাওয়ার পর বিএনপি চেয়ারপারসন হিসেবে দায়িত্ব নিতে যাওয়া তারেক রহমান এর শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কে আমন্ত্রণ জানানোর পরিকল্পনার খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম India Today।

প্রতিবেদনে বলা হয়েছে, শপথ অনুষ্ঠানে আঞ্চলিক বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানোর প্রস্তুতি চলছে। সেই তালিকায় ভারতের প্রধানমন্ত্রীও থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বাংলাদেশ জাতীয়তাবাদী দল।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, আনুষ্ঠানিক আমন্ত্রণ পাঠানো হলে এবং তা গ্রহণ করা হলে ঢাকায় নতুন রাজনৈতিক নেতৃত্বের অধীনে ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত হতে পারে।

এদিকে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে, অতীতে মোদির ঢাকা সফরকে ঘিরে বিরোধিতা ও আন্দোলনের প্রেক্ষাপটে এ আমন্ত্রণকে ঘিরে ভিন্নমত তৈরি হতে পারে। বিশেষ করে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর মতো সংগঠনগুলোর অবস্থান নিয়ে নানা জল্পনা রয়েছে।

এখন পর্যন্ত শপথ অনুষ্ঠানের নির্দিষ্ট তারিখ কিংবা বিদেশি নেতাদের উপস্থিতি সম্পর্কে কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি। তবে আঞ্চলিক সম্পর্ক নতুনভাবে এগিয়ে নেওয়ার কূটনৈতিক উদ্যোগ নিয়ে আলোচনা চলছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

এর আগে নির্বাচনে জয় পাওয়ার পর নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় তারেক রহমানকে অভিনন্দন জানান এবং ফোনে কথা বলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বাংলাদেশ ও ভারতের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতি ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:১৬
সূর্যোদয়ভোর ৬:৩২
যোহরদুপুর ১২:১৩
আছরবিকাল ৩:২৮
মাগরিবসন্ধ্যা ৫:৫৩
এশা রাত ৭:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:১৬
সূর্যোদয়ভোর ৬:৩২
যোহরদুপুর ১২:১৩
আছরবিকাল ৩:২৮
মাগরিবসন্ধ্যা ৫:৫৩
এশা রাত ৭:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত