সর্বশেষ
তারেক রহমানের শপথ অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাবে বিএনপি, মোদী বিরোধী আন্দোলনকারীরা মেনে নিবে?
গণভোটের চূড়ান্ত গেজেট প্রকাশ: ‘হ্যাঁ’ ভোট ৬৮.৫৯%, ৪ কোটি ৮২ লাখেরও বেশি সমর্থন
এ নির্বাচন বিশ্বাসযোগ্য ও দক্ষভাবে পরিচালিত হয়েছে, ভবিষ্যতের জন্য মাইলফলকঃ ইইউ পর্যবেক্ষণ মিশন
কুষ্টিয়ায় নির্বাচনে হেরে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টাধা
তারেক রহমানকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা
দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামাতের আমিরের
ডাকসু নেতাকে হত্যার হুমকি, শাহবাগ থানায় জিডি
ঢাকা-৮ আসনে ভোট পুনর্গণনার সুযোগ নেই: ইসি
বিকেলে সংবাদ সম্মেলন করবেন তারেক রহমান
গাজায় ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত ৯০ শতাংশ স্কুল
শত্রুর সাথেও যেন বেইনসাফি না হয়, সেই চেষ্টা থাকবে: হাসনাত আবদুল্লাহ
ঋতুরাজ বসন্তের প্রথম দিন আজ
৫৩ আসনে ১০ হাজারের কম ভোটের ব্যবধানে পরাজিত জামায়াত জোটের প্রার্থীরা
পাকিস্তান সুপার লীগের মোস্তাফিজ রিশাদ ইমনদের দলসহ ৮ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড দেখে নিন
অস্ট্রেলিয়াকে বিধ্বস্ত করে জিম্বাবুয়ের দ্বিতীয় রূপকথা

অস্ট্রেলিয়াকে বিধ্বস্ত করে জিম্বাবুয়ের দ্বিতীয় রূপকথা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

স্পোর্টস ডেস্ক: টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় দেখাতেই আবারও ইতিহাস লিখল জিম্বাবুয়ে। ২০০৭ সালে কেপটাউনে প্রথম সাক্ষাতে অজিদের হারানোর পর প্রায় দুই দশক এই দুই দলের দেখা হয়নি। কলম্বোয় এবার সেই স্মৃতি ফিরিয়ে এনে ২৩ রানের দাপুটে জয় তুলে নিয়েছে সিকান্দার রাজাদের দল।

বি গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে আগে ব্যাট করে জিম্বাবুয়ে ২ উইকেটে ১৬৯ রান তোলে। ওপেনার ব্রায়ান বেনেট ৫৬ বলে অপরাজিত ৬৪ রানের ইনিংস খেলেন। টাডিওয়ানাশে মারুমানি ও রায়ান বার্ল করেন ৩৫ করে রান। তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে চ্যালেঞ্জিং সংগ্রহ পায় দলটি।

জবাবে অস্ট্রেলিয়ার শুরুটাই ছিল হতাশাজনক। পাওয়ার প্লেতে চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। ডানহাতি পেসার ব্লেজিং মুজারাবানি ক্যারিয়ারসেরা বোলিং করে ১৭ রানে ৪ উইকেট নেন। তার সঙ্গে ব্র্যাড ইভান্সও গুরুত্বপূর্ণ আঘাত হানেন।

মাঝে গ্লেন ম্যাক্সওয়েল ৩১ ও ম্যাট রেনশ ৬৫ রানের জুটি গড়ে লড়াইয়ের ইঙ্গিত দিলেও অন্য কেউ বড় ইনিংস খেলতে পারেননি। শেষ পর্যন্ত ১৪৬ রানে থামে অস্ট্রেলিয়া।

জয়ের পর ব্রায়ান বেনেট বলেন, এটি শুধু দলের নয়, পুরো দেশের জন্য বড় অর্জন। বিদেশে ও দেশের ভেতরে থাকা সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। অন্যদিকে হারলেও প্রতিপক্ষের প্রশংসা করেন ম্যাট রেনশ। তার মতে, টি টোয়েন্টিতে যেকোনো দল যেকোনো দিন জিততে পারে এবং জিম্বাবুয়ে ভালো ক্রিকেট খেলেছে।

দুই ম্যাচে টানা দুই জয়ে সুপার এইট পর্বের পথে অনেকটাই এগিয়ে গেছে জিম্বাবুয়ে। সামনে তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কা। একটি জয় পেলেই পরের ধাপে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল থাকবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:১৬
সূর্যোদয়ভোর ৬:৩২
যোহরদুপুর ১২:১৩
আছরবিকাল ৩:২৮
মাগরিবসন্ধ্যা ৫:৫৩
এশা রাত ৭:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:১৬
সূর্যোদয়ভোর ৬:৩২
যোহরদুপুর ১২:১৩
আছরবিকাল ৩:২৮
মাগরিবসন্ধ্যা ৫:৫৩
এশা রাত ৭:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত