
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আওয়ামী লীগ দেশে ফিরতে পারলে প্রথম হামলার শিকার হতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার রাজশাহীতে দলীয় এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শেখ হাসিনা দেশে ফেরার চেষ্টা করছেন এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় সক্রিয় হওয়ার চেষ্টা চালাচ্ছেন। এ পরিস্থিতিতে সরকারকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক ইতিহাস থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন। অতীতের সহিংস ঘটনার কথা উল্লেখ করে তিনি দাবি করেন, আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের সমঝোতা করা ঠিক হবে না।
সংস্কারের বিষয়ে তিনি বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী পরিবর্তন বাস্তবায়ন না হলে রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে। জনগণের ভোটের মর্যাদা রক্ষার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির আরেক নেতা সারজিস আলম বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে উদ্বেগ রয়েছে। তিনি পুরোনো রাজনৈতিক ধারা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান।



























