সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ্ খামিনিকে হ’ত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালো MQ Global Foundation

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলায় নিহত হওয়ার খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমও একই খবর নিশ্চিত করেছে। এই ঘটনায় ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, যা বিশ্ব রাজনীতি এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার ওপর গভীর প্রভাব ফেলছে।

মার্কিন ও ইসরাইলি সামরিক জোটের এমন বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছে MQ Global Foundation Bangladesh

ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ হুসাইন আল আজাদ বলেন,
“আমরা কড়া ভাষায় এই হত্যাকাণ্ডের নিন্দা জানাচ্ছি। একজন ধর্মীয় ও রাষ্ট্রপ্রধানের উপর এমন ধরনের হামলা আন্তর্জাতিক আইনের দৃঢ় লঙ্ঘন। এটি কেবল একজন ব্যক্তিকে হত্যা নয়, বরং সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে একটি সহিংস আক্রমণ, যা আন্তর্জাতিক শৃঙ্খলা ও মানবিক নীতির পরিপন্থী। ধর্মীয় ও রাজনৈতিক নেতার জীবন সুরক্ষার নিশ্চয়তা সকল জাতির জন্য মৌলিক অধিকার। যে কোনো সহিংসতা, হত্যাকাণ্ড বা রাজনৈতিক উদ্দেশ্যে রাষ্ট্রনেতাদের উপর হামলা আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়। আমরা শান্তি ও সংলাপের মাধ্যমে বিবাদ সমাধানের জন্য বিশ্ব সম্প্রদায়ের কাছে দৃঢ় আহ্বান জানাই।”

ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মুফতী মাহমুদুল হাসান এই নেক্কারজনক হত্যাকান্ডকে স্পষ্ট আন্তর্জাতিক আইন লঙ্ঘন উল্লেখ করে বলেন এই দুঃখজনক ঘটনার জন্য আমরা গভীর শোক প্রকাশ করছি। জীবন ও মর্যাদার প্রতি সম্মান ইসলামী শিক্ষা ও মানবিক নীতির মৌলিক অংশ। এমন হত্যাকাণ্ড কোনোভাবেই মানবিক কল্যাণে অবদান রাখতে পারে না।

আমরা ইরানবাসী, নিহত ব্যক্তির পরিবার এবং মুসলিম সম্প্রদায়ের প্রতি আমাদের সমবেদনা জ্ঞাপন করি। সমস্যার সমাধান ও আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি শুধুমাত্র সংলাপ, মানবিক মূল্যবোধ ও আন্তর্জাতিক আইনের মাধ্যমে হওয়া উচিত। নিরপরাধ জীবন হারানো কখনোই কল্যাণের সূচনা নয়।”

MQ Global Foundation পুনরায় জোর দিয়ে ইতিবাচক শান্তি, ন্যায়, আন্তর্জাতিক আইনের মর্যাদা এবং মানবাধিকার রক্ষায় সমর্থন জানায় এবং সব পক্ষকে শান্তি ও সংলাপের পথে আসার আহ্বান করে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত