সর্বশেষ
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি
গাজার বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ১ আহত ১০
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন
স্পেনের বিশ্বজয়ে উল্লাসে মাতোয়ারা অ/ভিশপ্ত ইহুদীদের হামলায় পা হারানো ফি/ লিস্তিনি মা/জলুম মুসলিমরা
১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

মসজিদের ইমামের রাজকীয় বিদায়, পেনশনও পাবেন প্রতিমাসে

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে নতুন কহেলা জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা মোহাম্মদ শাহজাহান খানকে দীর্ঘ ৩৪ বছর ইমামতি শেষে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধনার অংশ হিসেবে তাকে এককালীন পেনশন হিসেবে ৯ লাখ টাকা প্রদান করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার উয়ার্শী ইউনিয়নের নতুন কহেলা এলাকায় গ্রামবাসীর উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় ইমামকে শয্যায়িত ঘোড়ার গাড়ি টমটমে করে বিদায় জানানো হয়। ঘোড়ার গাড়ির বহরে অর্ধশতাধিক মোটরসাইকেলও ছিল। বিদায়ের মুহূর্তে গ্রামবাসীরা হাত নেড়ে ইমামের প্রতি সম্মান প্রদর্শন করেন।

১৯৯১ সালে মাওলানা মোহাম্মদ শাহজাহান খান নতুন কহেলা জামে মসজিদে ইমাম ও খতিব হিসেবে নিযুক্ত হন। সততা ও নিষ্ঠার সাথে তিনি দীর্ঘ ৩৪ বছর ধরে ইমামতির দায়িত্ব পালন করেন। এলাকায় তার ছিল নিবিড় সম্পর্ক, এবং তিনি প্রায় ২ হাজার শিক্ষার্থীকে কুরআন শিক্ষা দিয়েছেন।

প্রথমে ৬০০ টাকা বেতন দিয়ে তার চাকরি শুরু হয়, যা পরবর্তীতে বৃদ্ধি পেয়ে ১৭ হাজার পাঁচশত টাকায় পৌঁছায়। দীর্ঘ ইমামতি জীবনে তিনি এলাকায় ব্যাপক সুনাম অর্জন করেন। ২০২৪ সালে গ্রামবাসীর পক্ষ থেকে তাকে ওমরাহ হজে পাঠানো হয়।

ইমামের বিদায় বেলায় গ্রামবাসী নানা ধরনের উপহার প্রদান করেন। প্রায় ৩ শতাধিক মানুষ তার বিদায় সফরে সঙ্গী হন এবং ৭ কিলোমিটার পথ পাড়ি দিয়ে নিজ বাড়িতে পৌঁছে দেন। এমন বিদায়ে ইমাম আবেগাপ্লুত হয়ে কেঁদে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মসজিদ কমিটির সভাপতি বলেন, “ইমাম সাহেবের বিদায় সমাজে দৃষ্টান্ত হয়ে থাকবে। তার পরবর্তী জীবন ভালো কাটতে সরকারি চাকুরির মত পেনসন ব্যবস্থা করা হয়েছে।”

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৮
সূর্যোদয়ভোর ৫:২৩
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৮
সূর্যোদয়ভোর ৫:২৩
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত