সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

আব্বাসকে কাছে পেয়ে পাটওয়ারীর খোঁচা: ছোট ভাইয়ের সিট এভাবে কেড়ে না নিয়ে ছেড়ে দিতে পারতেন

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: জামায়াতে ইসলামীর আয়োজিত ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কথোপকথনের অভিজ্ঞতা তুলে ধরেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। শনিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ইফতার মাহফিলে ঘটে যাওয়া কয়েকটি গুরুত্বপূর্ণ সংলাপ ও মুহূর্তের কথা উল্লেখ করেন।

পাটওয়ারী জানান, ইফতার অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, ইফতার পরিবেশনকারী কর্মী এবং নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের সঙ্গে তিনি মুসাফাহ করার চেষ্টা করেন। এই সময় রাজনৈতিক অঙ্গনের একাধিক পরিচিত মুখের সঙ্গে তার সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ কথোপকথন হয়।

স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, জামায়াতে ইসলামীর আমীরের কাছে দোয়া চাইলে তিনি দোয়ার পাশাপাশি দাওয়াহ করার কথাও বলেন। অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সঙ্গে কথা বলার সময় নির্বাচন ও সামাজিক সুরক্ষা কর্মসূচি নিয়েও আলোচনা হয়।

ইফতার মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এবং স্বরাষ্ট্রবিষয়ক দায়িত্বে থাকা সালাহউদ্দিন-এর সঙ্গেও তার সৌজন্য বিনিময়ের কথা তুলে ধরেন পাটওয়ারী।
স্ট্যাটাসে সবচেয়ে আলোচিত অংশটি আসে, যখন তিনি আব্বাসের সঙ্গে হওয়া কথোপকথনের কথা প্রকাশ করেন। পাটওয়ারী লেখেন, আব্বাসকে কাছে পেয়ে তিনি বলেন,
“ছোট ভাইয়ের সিট এভাবে কেড়ে না দিয়ে ছেড়ে দিতে পারতেন।” একই সঙ্গে তিনি আব্বাসকে নিজের বাসায় ইফতারের দাওয়াতও দেন।

ইফতার শেষে একই টেবিলে প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতাদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় আব্বাস আবারও তাকে উদ্দেশ করে বলেন, “দুষ্টুমি করবা না।” এর জবাবে পাটওয়ারী পুনরায় বলেন, “ছোট ভাইয়ের সিট এভাবে কেড়ে না নিয়ে ছেড়ে দিলেও পারতেন।”

পাটওয়ারীর এই বক্তব্য সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই বিষয়টিকে রাজনৈতিক শিষ্টাচারের ভেতরে সরাসরি বার্তা হিসেবে দেখছেন, আবার কেউ কেউ এটিকে আসন্ন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত বলেও মনে করছেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত