
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: জাতীয় সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ হিসেবে উল্লেখ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
বক্তব্যে ডা. তাহের বলেন, রাজাকার-আলবদরের বিষয়টি এখন ডেড ইস্যু। আমরা যারা এখানে বসে আছি, কেউই রাজাকার বা আলবদর ছিলাম না।
তিনি আরও বলেন, “যদি মুক্তিযোদ্ধার প্রসঙ্গ ওঠে, তাহলে আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা।” নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, মুক্তিযুদ্ধের সময় সীমান্তবর্তী এলাকায় তাদের বাড়িতে শরণার্থীরা আশ্রয় নিতেন এবং তারা পরিস্থিতি পর্যবেক্ষণ ও শরণার্থীদের নিরাপদে সীমান্ত পার হতে সহায়তা করতেন।
তার এই বক্তব্য সংসদে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।




























