সর্বশেষ
আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি: টাঙ্গাইলে দুই পরিবারের ঘটনা ঘিরে তোলপাড়
সৌদিতে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান, এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ৮ হাজার, দেশে ফেরত ৪ হাজার ৬৯০ জন
মার্কিন পরিকল্পনার কড়া জবাব তেহরানের, ‘ইরানের সম্পদ কারও ক্ষতিপূরণের তহবিল নয়
ট্রাম্পের অনুরোধে ইরানে পাল্টা হামলা থেকে সরে এলেন নেতানিয়াহু, কূটনৈতিক সমাধানে আরও সময় চায় ওয়াশিংটন
বিশ্ববাজারে টানা দরপতনের পর আরও কমলো সোনার দাম, দেশের বাজারেও নতুন মূল্যহ্রাসের ইঙ্গিত
মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালে নবজাতক মৃত্যুর ঘটনায় প্রতিটি পরিবারকে ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ, আইনজীবী শিশির মনিরের ঘোষণা
বিসিবি নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন তামিম ইকবাল, ক্লাব ক্যাটাগরিতে শীর্ষে সাবেক অধিনায়ক
স্বর্ণের দামে দীর্ঘমেয়াদি ধসের আশঙ্কা, নেপথ্যে যে তিন বড় কারণ
ফাঁসির আদেশ দিলেই হবে না, তা কার্যকরও করতে হবে: জুলাই আন্দোলনে নিহত মিরাজের বাবার দাবি, বিচার বাস্তবায়নের আহ্বান
দেশের বাজারে টানা কয়েক দফা সোনা ও রুপার দামে বড় পতন, ভরিতে নতুন মূল্য কত
রায়ের আগে কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল রানা, কান্নায় ভেঙে পড়েন স্বপ্না খাতুন: শেষ হলো আলোচিত সেই আট বছরের রামিসা হত্যা মামলার বিচার
আট বছরের রামিসাকে হত্যার দায়ে সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড, শেষ হলো আলোচিত মামলার বিচার
এসিআইতে চাকরির সুযোগ, অনলাইনে আবেদন শুরু
ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা, নদীবন্দরগুলোকে সংকেত দেখানোর নির্দেশ
আমার পাপের শাস্তি আমাকে দিন, স্ত্রী নির্দোষ, রায়ের আগে আদালতে সোহেলের আকুতি

এক শিক্ষার্থী আরেকজনের খাতা দেখছিল, সতর্ক করলাম: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে ঢাকা, সাভার ও মানিকগঞ্জের কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। পরিদর্শন শেষে তিনি জানিয়েছেন, বেশিরভাগ কেন্দ্রে পরীক্ষা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) পরীক্ষার পর রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী জানান, পাঁচটি কেন্দ্র ঘুরে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। তবে একটি কেন্দ্রে এক শিক্ষার্থী আরেকজনের খাতা দেখছিল, এমন একটি অনিয়ম ধরা পড়ে, যা সঙ্গে সঙ্গে সংশ্লিষ্টদের জানিয়ে সতর্ক করা হয়েছে।

তিনি বলেন, ওই ঘটনায় দায়িত্বরত শিক্ষক কিছুটা অসচেতন ছিলেন। বিষয়টি কেন্দ্র সচিব ও ম্যাজিস্ট্রেটকে গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।

পরিদর্শনে থাকা কেন্দ্রগুলোর মধ্যে ছিল সাভারের তেঁতুলঝোড়া উচ্চবিদ্যালয়, আমিনবাজার এলাকার একটি কেন্দ্র এবং মিরপুরের পাইকপাড়া মডেল একাডেমি স্কুলসহ আরও কয়েকটি কেন্দ্র। এসব কেন্দ্রে পরীক্ষার পরিবেশকে তিনি সন্তোষজনক হিসেবে উল্লেখ করেন।

শিক্ষামন্ত্রী আরও জানান, সারা দেশ থেকে পাওয়া তথ্য অনুযায়ী কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রশ্নপত্র ফাঁসের কোনো আশঙ্কা বা ঘটনা নেই বলেও তিনি নিশ্চিত করেন।

এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় প্রায় ১৮ লাখ ৫৭ হাজারের বেশি শিক্ষার্থী অংশ নিচ্ছে। মোট ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
সোমবার, ৮ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৪
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
সোমবার, ৮ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৪
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত