
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: শিক্ষা বোর্ড জানিয়েছে, এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। চলতি বছর এসএসসি পরীক্ষা শুরু হবে এপ্রিলের শেষ সপ্তাহে, আর এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে জুনের শেষ সপ্তাহে।
এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে ১ মার্চ থেকে, যা এক থেকে দুই সপ্তাহের মধ্যে শেষ হওয়ার আশা করা হচ্ছে।
শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানান, প্রতিবছর ফেব্রুয়ারি ও এপ্রিল মাসে এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হলেও, করোনার প্রভাব এবং অন্যান্য পরিস্থিতির কারণে গত কয়েক বছর সঠিক সময়সূচি বজায় রাখা সম্ভব হয়নি। এবার জাতীয় নির্বাচন ও রমজান মাস বিবেচনায় পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে।
এফ-এর পাশাপাশি, এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী টেস্ট ও ফরম পূরণের প্রাথমিক কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির জানান, সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। তবে মাঠপর্যায় থেকে বিশেষ কোনো অনুরোধ এলে ফরম পূরণের সময় দু-একদিন বাড়ানো হতে পারে।




























