সর্বশেষ
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
আন্তর্জাতিক
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়
বৃষ্টি কমতেই বাড়ছে দূষণ, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১২তম
ইসলামী ব্যাংক নিয়ে ‘জোরজবরদস্তি’ করলে ভালো ফল হবে না: ডা. শফিকুর রহমান
বিদ্যুতের দাম আবারও বাড়ছে? আজই আসছে নতুন মূল্যহার ঘোষণা

এসএসসি পরীক্ষা ২০২৬: কেন্দ্র কমিটি গঠনে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: ২০২৬ সালের এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কেন্দ্র কমিটি গঠনে নতুন নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড। জেলা প্রশাসককে চেয়ারম্যান করে পাঁচ সদস্যের এই কমিটি গঠন করতে হবে এবং আগামী ৫ এপ্রিলের মধ্যে সংশ্লিষ্ট কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষা বোর্ডের জারি করা নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি নির্বাচিত পরীক্ষা কেন্দ্রে ‘কেন্দ্র কমিটি’ নামে একটি পাঁচ সদস্যের কমিটি গঠন বাধ্যতামূলক। জেলা সদরের ক্ষেত্রে জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা কমিটির চেয়ারম্যান থাকবেন।

কমিটির সদস্য হিসেবে থাকবেন জেলা শিক্ষা অফিসার বা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। এছাড়া সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হবেন। কোনো এলাকায় সরকারি বিদ্যালয় না থাকলে সেক্ষেত্রে বেসরকারি বিদ্যালয়ের দুইজন প্রধান শিক্ষককে সদস্য করা যাবে।

কেন্দ্রসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট কেন্দ্রের প্রতিষ্ঠান প্রধান। তবে কোনো কারণে তিনি দায়িত্ব পালন করতে না পারলে কমিটির চেয়ারম্যানের অনুমোদনে অন্য কোনো যোগ্য ও অভিজ্ঞ প্রধান শিক্ষককে এ দায়িত্ব দেওয়া যাবে।

এছাড়া নির্দেশনায় বলা হয়েছে, কোনো শিক্ষক বা কর্মকর্তার সন্তান সংশ্লিষ্ট কেন্দ্রে পরীক্ষার্থী হলে তিনি কেন্দ্রসচিব হতে পারবেন না।

কেন্দ্রের সার্বিক দায়িত্বে থাকবেন কমিটির চেয়ারম্যান। তিনি দায়িত্ব পালন করতে না পারলে একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তাকে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দিতে পারবেন। তবে এ ক্ষেত্রে পদমর্যাদার বিষয়টি বিবেচনায় রাখতে বলা হয়েছে।

এই নির্দেশনার মাধ্যমে আসন্ন এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসনিক তদারকি আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত