সর্বশেষ
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি
গাজার বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ১ আহত ১০
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন
স্পেনের বিশ্বজয়ে উল্লাসে মাতোয়ারা অ/ভিশপ্ত ইহুদীদের হামলায় পা হারানো ফি/ লিস্তিনি মা/জলুম মুসলিমরা
১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

কলিজার টুকরো সন্তানের ঈদ খুশির জন্য সাইকেল চালিয়ে ২১ ঘণ্টা, ২০০ কিমি পাড়ি দেওয়া এক অসহায় বাবার চোখ ভেজানো কোরবানি!

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিজস্ব প্রতিবেদক: ছেলের মুখে একটি ছোট্ট হাসি ফোটানোর আশায় একজন বাবা কী না করতে পারেন? সেই ভালোবাসারই এক নিঃশব্দ, নিঃস্বার্থ সাক্ষ্য রেখে গেছেন গাইবান্ধার রাজু মিয়া। ঢাকায় রিকশা চালিয়ে সংসার চালানো এই মানুষটি কেবল ছেলের কলেজে যাওয়ার জন্য প্রয়োজনীয় একটি সাইকেল নিজ হাতে পৌঁছে দিতে ঈদের ছুটির দিনে সাইকেলে ২০০ কিমি পথ পাড়ি দিয়েছেন। সময় লেগেছে ২১ ঘণ্টা।

রাজু মিয়ার ছেলে রেজওয়ান ইসলাম কলেজে উঠছে। প্রতিদিন কলেজে যাওয়া-আসার জন্য ছেলের খুব প্রয়োজন ছিল একটি বাইসাইকেল। এক মাস ধরে টাকা জমিয়ে তিনি পুরোনো একটি সাইকেল কিনেছেন দেড় হাজার টাকায়। কিন্তু ঢাকায় থেকে পলাশবাড়ি উপজেলার হরিনাথপুর গ্রামের বাড়িতে তা পৌঁছে দেওয়ার গাড়িভাড়া দেওয়ার সামর্থ্য ছিল না তার। সব মিলিয়ে ঈদের আগে হাতে ছিল মাত্র আড়াই হাজার টাকা।

হতাশা পেরিয়ে রাজু মিয়া নিলেন এক হৃদয়ছোঁয়া সিদ্ধান্ত—তিনি নিজেই সাইকেল চালিয়ে যাবেন ছেলের কাছে। ৫ জুন বৃহস্পতিবার ফজরের নামাজের পর মহাখালী থেকে রওনা দেন সাইকেলে করে। কোনো বিলাসিতা নয়, পিঠে একটা ব্যাগ। মাঝে মাঝে বিরতি, কখনো রোদ, কখনো ক্লান্তি—তবু থেমে যাননি। অবশেষে ২১ ঘণ্টা পর বগুড়ায় পৌঁছান তিনি।

রাতের আঁধারে মহাসড়কে একা এক বাবাকে দেখে সেনাবাহিনীর একটি চেকপোস্টে তাকে থামানো হয়। তার কাহিনি শুনে আবেগে ভেসে যান কর্তব্যরত সেনাসদস্যরা। তার হাত থেকে সাইকেলটি নেন, তাকে ট্রাকে তুলে দেন, দিয়ে দেন শুকনো খাবার। এক মানবিক রাষ্ট্রের প্রতিচ্ছবি ফুটে ওঠে এই সহানুভূতির মাঝে।

রাজু মিয়া বলেন, “ছেলের মুখে হাসি দেখতেই এত কষ্ট করেছি। সেনাবাহিনীর ভাইয়েরা পাশে না থাকলে হয়তো বাড়ি পৌঁছানো কঠিন হতো।”
তিনি আরও জানান, “যে ছেলের জন্য এত কষ্ট করলাম, সে একদিন বড় হয়ে মানুষের মতো মানুষ হবে—এই স্বপ্নই আমাকে এতটা পথ সাইকেল চালাতে সাহস দিয়েছে।”

ঈদের আনন্দের দিনে রাজু মিয়ার এই কাহিনি প্রমাণ করে, পৃথিবীর সবচেয়ে পবিত্র সম্পর্কটি হলো একজন বাবা আর তার সন্তানের মাঝে ভালোবাসা—যা কোনো কোরবানির চেয়ে কম নয়।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৮
সূর্যোদয়ভোর ৫:২৩
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৮
সূর্যোদয়ভোর ৫:২৩
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত