সর্বশেষ
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
আন্তর্জাতিক
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়
বৃষ্টি কমতেই বাড়ছে দূষণ, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১২তম
ইসলামী ব্যাংক নিয়ে ‘জোরজবরদস্তি’ করলে ভালো ফল হবে না: ডা. শফিকুর রহমান
বিদ্যুতের দাম আবারও বাড়ছে? আজই আসছে নতুন মূল্যহার ঘোষণা

কিশোরগঞ্জে একসঙ্গে ২৫০ শিক্ষার্থীর কুরআনের সবক গ্রহণ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: এক অনন্য উদ্যোগের অংশ হিসেবে কিশোরগঞ্জে একসঙ্গে ২৫০ স্কুল শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান করা হয়েছে। শনিবার (৮ মার্চ) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দারুল আরকাম ইনস্টিটিউটের আয়োজনে আফটার স্কুল মাকতাব বাংলাদেশের শিক্ষার্থীরা এ সবক গ্রহণ করে।

দারুল আরকাম ইনস্টিটিউট দীর্ঘদিন ধরে স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের জন্য আধুনিক মক্তবের মাধ্যমে কুরআন ও ইসলামিক শিক্ষা প্রচারে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি স্কুলের পাঠের পাশাপাশি ধর্মীয় শিক্ষায়ও শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে নিয়মিত পাঠদান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে একসঙ্গে ২৫০ শিক্ষার্থীর কুরআন শেখার আয়োজন করা হয়।

এক অভিভাবক শাহ মুহাম্মদ মুশাহিদ বলেন, “আমরা সবসময় চাই, আমাদের সন্তানরা আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষায়ও দক্ষ হয়ে উঠুক। দারুল আরকাম ইনস্টিটিউট যে শিক্ষামডেল অনুসরণ করছে, তা সত্যিই প্রশংসনীয়।”

আরেক অভিভাবক রুনা আক্তার জানান, “এই স্কুলে এমনভাবে কুরআনের শিক্ষা দেওয়া হয় যে শিক্ষার্থীরা কখনও অতিরিক্ত চাপ অনুভব করে না, বরং আগ্রহ নিয়ে শেখে।”

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য ছিল বিশেষ সম্মাননা প্রদান, আলোচনা সভা ও দোয়া মাহফিল। দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীরা তেলাওয়াত, ইসলামী সংগীত ও শিক্ষামূলক প্রদর্শনীতে অংশ নেয়।

দারুল আরকাম ইনস্টিটিউটের পরিচালক মাওলানা আব্দুল কাইয়ুম বলেন, “আমরা আগামী প্রজন্মকে নৈতিকতা ও ধর্মীয় শিক্ষায় গড়ে তোলার পাশাপাশি ইসলামের সুমহান আদর্শে আলোকিত মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। এ ধরনের আয়োজন আমাদের সে লক্ষ্যেই এগিয়ে নিয়ে যাবে।”

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদরাসাতুল হুদা ঢাকার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আব্দুল রাযযাক নদভী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল উলুম সতাল ও ফাতেমাতুজ জাহরা (রা.) কওমি মহিলা মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুহাম্মদ উল্লাহ জামী।

শিক্ষার্থীদের জন্য এমন উদ্যোগ ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা। শিক্ষার আধুনিকতা ও ধর্মীয় মূল্যবোধের সমন্বয়ে আগামী প্রজন্মকে সঠিক পথে গড়ে তোলার লক্ষ্যেই দারুল আরকাম ইনস্টিটিউট কাজ করে যাচ্ছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত