সর্বশেষ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়
বৃষ্টি কমতেই বাড়ছে দূষণ, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১২তম

চরমোনাই মাহফিলে প্রধানমন্ত্রীর সালাম পৌঁছে দিলেন হুইপ অপু, দোয়া চাইলেন শান্তি ও সম্প্রীতির জন্য

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: বরিশালের ঐতিহ্যবাহী চরমোনাই মাহফিলে অংশ নিয়ে জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু দেশবাসীর শান্তি, সম্প্রীতি ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় চরমোনাই পীরের আমন্ত্রণে মাহফিলে যোগ দেন তিনি। সেখানে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সালাম পৌঁছে দেন এবং সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

তিনি বলেন, ধর্মীয় মূল্যবোধকে শক্তিশালী করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। বিশেষ করে মসজিদের ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের জন্য সম্মানী ভাতা চালুর উদ্যোগকে তিনি ধর্মীয় ব্যক্তিদের প্রতি সম্মান ও আন্তরিকতার প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।

মাহফিলে উপস্থিত আলেমদের সঙ্গে মতবিনিময় করে তিনি একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন। ধর্মীয় অনুশাসন মেনে চলার মাধ্যমে সমাজে শৃঙ্খলা ও নৈতিকতা প্রতিষ্ঠা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।

হুইপ অপু জানান, প্রধানমন্ত্রীর ব্যক্তিগতভাবে মাহফিলে উপস্থিত হওয়ার ইচ্ছা থাকলেও ব্যস্ততার কারণে তা সম্ভব হয়নি। তবে ভবিষ্যতে তিনি সরাসরি অংশ নিতে পারবেন বলে আশা প্রকাশ করেন।

এ সময় জাতীয় সংসদের স্পিকারের পক্ষ থেকেও দোয়া চাওয়া হয় এবং তার সদ্য প্রয়াত স্ত্রীর রুহের মাগফিরাত কামনায় মুসল্লিদের প্রতি আহ্বান জানানো হয়। পাশাপাশি চিফ হুইপ ও স্থানীয় সংসদ সদস্যদের পক্ষ থেকেও দোয়া প্রার্থনা করা হয়।

বক্তব্যের শেষাংশে তিনি বলেন, মাহফিল থেকে অর্জিত ঈমানি শক্তিকে জীবনে কাজে লাগাতে হবে এবং আল্লাহ যেন সবার ইবাদত কবুল করেন, এই দোয়া করেন।
এর আগে বিকেলে তিনি বরিশালে পৌঁছে নামাজ আদায় শেষে মাহফিলে অংশ নেন এবং অনুষ্ঠান শেষে রাতেই ঢাকায় ফিরে যান।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত