সর্বশেষ
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি
গাজার বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ১ আহত ১০
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন
স্পেনের বিশ্বজয়ে উল্লাসে মাতোয়ারা অ/ভিশপ্ত ইহুদীদের হামলায় পা হারানো ফি/ লিস্তিনি মা/জলুম মুসলিমরা
১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল গাজীপুরের ৩ শিশু

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালীগঞ্জে এক ব্যতিক্রমধর্মী আয়োজনের মাধ্যমে টানা ৪০ দিন মসজিদে জামাতে নামাজ আদায় করায় তিন শিশু পেয়েছে সাইকেল উপহার। স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা ‘আল–আমিন সমাজ কল্যাণ ফাউন্ডেশন, বাংলাদেশ’ এই অনন্য উদ্যোগ নেয়।

গতকাল (৪ মে) বিকেলে কালীগঞ্জ আরআরএন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী শিশুদের হাতে সাইকেল তুলে দেওয়া হয়। নামাজপাঠে এই অসাধারণ অনুশীলনে অংশ নেয় ২৩ জন শিশু, যাদের সবার বয়স ১৫ বছরের নিচে। তাদের মধ্যে তানজীবুল করীম সাদ, আদিল ইসলাম ও মো. জুনায়েদ সিদ্দিকী টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে বিজয়ী হয়। তারা জানায়, এই সাইকেল পেয়ে তারা যেমন আনন্দিত, তেমনি নামাজে আরও মনোযোগী হওয়ার অঙ্গীকার করেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলার ইউএনও তনিমা আফ্রাদ, থানার ওসি মো. আলাউদ্দিন, উপজেলা প্রকৌশলী রেজাউল হক, ধর্মীয় নেতা মুফতি শরীফুল ইসলামসহ আরও অনেকে। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. আইনুল ইসলাম রিয়েল বলেন, “আমার প্রতিবন্ধী সন্তান আল–আমিনের নামে এই সংগঠনের সূচনা। আমাদের লক্ষ্য হলো—সমাজের প্রতিটি শিশু, বিশেষ করে প্রতিবন্ধী শিশুরা যেন সম্মানের সঙ্গে বাঁচতে পারে।”

ইউএনও তনিমা আফ্রাদ এই উদ্যোগকে “সমাজ বদলের চাবিকাঠি” বলে উল্লেখ করেন এবং বলেন, “এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে। এটি অন্য এলাকায়ও অনুসরণীয় হতে পারে।” থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, “এই মহত্‍ কার্যক্রম শুধু শিশুদের মধ্যে নয়, বরং সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধির এক উজ্জ্বল দৃষ্টান্ত।”

অনুষ্ঠানে আরও ঘোষণা দেওয়া হয়, যারা টানা এক বছর জামাতে নামাজ আদায় করতে পারবে, তাদের মধ্যে থেকে কাউকে ওমরাহ হজে পাঠানো হবে। এ ছাড়া ২০ জন অংশগ্রহণকারী শিশুকে ক্রেস্ট, সনদ ও শিক্ষা বৃত্তিসহ উপহার দেওয়া হয়।

বর্তমানে ফাউন্ডেশনটি গাজীপুর, ধামরাই, পাবনা ও ভোলায় কাজ করছে। ভবিষ্যতে এর কার্যক্রম দেশব্যাপী বিস্তারের পরিকল্পনা রয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৮
সূর্যোদয়ভোর ৫:২৩
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৮
সূর্যোদয়ভোর ৫:২৩
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত