সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

ঢাকায় মুরাস ইউনাইটেডের কাছে ২-০ গোলে হেরে আবাহনীর এএফসি চ্যালেঞ্জ লিগের স্বপ্ন শেষ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

স্পোর্টস ডেস্ক: ঢাকা আবাহনী লিমিটেডের এএফসি চ্যালেঞ্জ লিগ বাছাইপর্বের যাত্রা হতাশার মধ্য দিয়ে শেষ হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কিরগিজস্তানের মুরাস ইউনাইটেডের কাছে ২-০ গোলের ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশের এই ঐতিহ্যবাহী ক্লাব।

প্রথমার্ধে সমানতালে লড়াই করলেও দ্বিতীয়ার্ধে পিছিয়ে পড়ে আবাহনী। বিরতির পরপরই গোল হজম করে ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তারা।

খেলা শুরুর পর থেকেই মুরাস ইউনাইটেড আক্রমণাত্মক ভঙ্গিতে মাঠে নামে। ম্যাচের মাত্র ৬ মিনিটেই তারা প্রথম গোলের সুযোগ পায়, তবে আবাহনীর গোলরক্ষক মিতুল মারমার চমৎকার সেভে দলকে রক্ষা করেন। তিন মিনিট পর আবারও কডজো চাবেলের শট ঠেকিয়ে দেন মিতুল।

১২ মিনিটে মুরাসের ইগর ইগুলভের জোরালো শটও মিতুলের দৃঢ় হাতে থেমে যায়। ধীরে ধীরে ম্যাচে ফিরতে শুরু করে আবাহনী। ১৮ মিনিটে ডিয়াবাতে একক প্রচেষ্টায় বক্সে ঢুকে শট নিলেও তা ক্রসবারের ওপর দিয়ে চলে যায়, যা দেখে দর্শকরা হতাশা প্রকাশ করেন।

৩২ মিনিটে ডিয়াবাতের পাস থেকে ইব্রাহিমের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৪২ মিনিটে বক্সের ভেতর থেকে মরসালিনের নেওয়া শটও উপরে চলে যায়। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়।

দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই মুরাস গোল পেয়ে যায়। ৪৭ মিনিটে আন্দ্রে বাতসুলার নিখুঁত ক্রসে ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে হেডে বল জালে পাঠান জুমাসেভ।

৫২ মিনিটে মুরাসের ইগুলভের শট বার ঘেঁষে বাইরে চলে গেলে কিছুটা স্বস্তি পায় আবাহনী। ৭২ মিনিটে ডিয়াবাতের পাস থেকে মরসালিন গোলের সুবর্ণ সুযোগ পান, কিন্তু সঠিকভাবে শট নিতে ব্যর্থ হন।

ইনজুরি টাইমে এসে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয় মুরাস ইউনাইটেড। ডিফেন্ডারদের দুর্বল ক্লিয়ারেন্স কেড়ে নিয়ে বল জুমাসেভের পায়ে পড়ে যায়। তিনি ড্রিবল করে বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন, নিজের দ্বিতীয় এবং দলের নিশ্চিত জয়সূচক গোলটি করেন।

ঘরের মাঠে এমন পরাজয় আবাহনীর জন্য বড় ধাক্কা। সুযোগ তৈরি করেও গোল করতে না পারায় শেষ পর্যন্ত বিদায় নিতে হয়েছে তাদের। অন্যদিকে, মুরাস ইউনাইটেড দারুণ জয়ে মূল পর্বে খেলার টিকিট নিশ্চিত করেছে এবং টুর্নামেন্টে এগিয়ে যাওয়ার আত্মবিশ্বাস অর্জন করেছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত