সর্বশেষ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়
বৃষ্টি কমতেই বাড়ছে দূষণ, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১২তম

দেশব্যাপী জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করলেন হেমায়েতপুর জামিয়া আসিয়া মাদিনাতুল উলূম মাদ্রাসার শিক্ষার্থী আবদুল্লাহ্ আল মামুন!

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিজস্ব প্রতিবেদক: আহলুল কুরআন ওয়াসসুন্নাহ্ ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত দেশব্যাপী ৫-তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় সারা বাংলাদেশের হাজার হাজার প্রতিযোগীদের পিছনে ফেলে দ্বিতীয় স্থান অধিকার করেছেন ছোট্ট কুরআনের পাখি আব্দুল্লাহ আল মামুন।

শনিবার ২১ সেপ্টেম্বর বিকেলে আহলুল কুরআন ওয়াসসুন্নাহ্ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যালয় গাউছিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অডিটোরিয়ামে হাজার হাজার দর্শকদের উপস্থিতিতে জাঁকজমকপূর্ণভাবে এই হিফজুল কুরআন প্রতিযোগিতার গ্রান্ডফিনালটি অনুষ্ঠিত হয়। গ্র্যান্ডফিনালে প্রধান বিচারক হিসেবে ছিলেন মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়েখ ক্বারী নেছার আহমেদ আন-নাছিরি।

উক্ত প্রতিযোগিতায় আব্দুল্লাহ আল মামুন, তার মনমুগ্ধকর বিশুদ্ধ কুরআনের সুরের মূর্ছনায় প্রতিযোগিতার আগত আন্তর্জাতিক পর্যায়ের বিচারক প্যানেলের হৃদয় জয় করে নেয় এবং দ্বিতীয় সর্বোচ্চ নাম্বার পেয়ে রানার্সআপ নির্বাচিত হন। এবং পুরস্কার হিসেবে পান নগদ ৩০ হাজার টাকা এবং ফ্রিতে পবিত্র ওমরাহ্ হজ্জ পালনের টিকিট।

জানা গিয়েছে,কুরআনের সুরের জাদুতে আগতো হাজার হাজার দর্শকদের হৃদয় কেড়ে নেওয়া আব্দুল্লাহ আল মামুন সাভার হেমায়েতপুরের মুসলিম পাড়ায় অবস্থিত স্বনামধন্য বিদ্যাপীঠ জামিয়া আসিয়া মাদিনাতুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী।

এদিকে আওয়ার টাইমস নিউজের বিশেষ প্রতিনিধি মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা ও মহাপরিচাল হাফেজ মাওলানা কামাল হোসাইনের সাথে কথা বললে তিনি জানান, আবদুল্লাহ্ একদম শুরু থেকেই অত্র প্রতিষ্ঠানে পড়াশোনা করছে, এবং এখানেই কুরআনের নাজেরা এবং পরবর্তীতে পুরো কুরআন শরীফ হিফজ সম্পন্ন করে। বর্তমানে তার হিফজ রিভিশন চলছে, তিনি আরও জানান, এর আগেও আব্দুল্লাহ আল মামুন একাধিকবার জাতীয় পর্যায়ে বিভিন্ন বিভাগ থেকে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে। তিনি আরও জানান, এখন পর্যন্ত আমাদের প্রতিষ্ঠানের হিফজুল কুরআন বিভাগের শিক্ষার্থীরা বিভিন্ন জাতীয় পর্যায়ের কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অসংখ্য পুরস্কার নিয়ে এসেছেন, ইনশা-আল্লাহ্ আগামীতে আমাদের লক্ষ্য হলো আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হয়ে বিশ্বের দরবারে বাংলাদেশের সুনামকে ধরে রাখবেন।

এসময় তিনি এই বিজয়ের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং অত্র প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দদের ধন্যবাদ জানিয়ে বলেন, এই বিজয়ের পিছনে আব্দুল্লাহ আল মামুনের শিক্ষকদের অনেক চেষ্টা-মেহানত এবং দোয়া ছিল। আমি আমাদের শিক্ষকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি, আশা করছি এমন বিজয় ভবিষ্যতেও চলমান থাকবে ইনশা-আল্লাহ্।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত