
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: দেশে টানা দুই দিন কোনো ধরনের লোডশেডিং হয়নি বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ জানায়, চাহিদার সমান বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ নিশ্চিত থাকায় ২৮ ও ২৯ এপ্রিল কোনো এলাকায় লোডশেডিং হয়নি।
বিভাগের তথ্য অনুযায়ী, নির্ধারিত সময়ে বিদ্যুতের চাহিদা পূরণ করতে সক্ষম হওয়ায় গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ছিল এবং দুই দিন ধরে দেশের কোথাও লোডশেডিংয়ের প্রয়োজন হয়নি।




























