সর্বশেষ
আন্তর্জাতিক
আন্তর্জাতিক
জাতীয় সংবাদ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়
বৃষ্টি কমতেই বাড়ছে দূষণ, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১২তম
ইসলামী ব্যাংক নিয়ে ‘জোরজবরদস্তি’ করলে ভালো ফল হবে না: ডা. শফিকুর রহমান
বিদ্যুতের দাম আবারও বাড়ছে? আজই আসছে নতুন মূল্যহার ঘোষণা

দেশের নিরাপত্তা ও জনগণের স্বার্থ রক্ষায় বিএনপিই সবচেয়ে সক্ষম: শামা ওবায়েদ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: ফরিদপুরে এক আলোচনা সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, দেশের স্বার্থ, নিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় বিএনপি সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। জনগণের আস্থা ও সমর্থনের কারণেই বিএনপি দেশের মানুষের দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

শনিবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে নগরকান্দায় আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে বিভিন্ন সময় নানা ষড়যন্ত্র হয়েছে এবং এখনো কিছু মহল সেই চেষ্টা অব্যাহত রেখেছে। এসব অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের অর্থনীতি, কৃষি, শিল্প ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার বিভিন্ন উদ্যোগ দেশের উন্নয়ন ও আত্মনির্ভরতার ভিত্তি শক্তিশালী করতে সহায়তা করেছে।

বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।

নেতাকর্মীদের উদ্দেশে শামা ওবায়েদ বলেন, বিভেদ ও হিংসা পরিহার করে জনগণের কল্যাণে কাজ করতে হবে। শহীদ জিয়ার আদর্শ ধারণ করে দেশ ও মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রাখার আহ্বান জানান তিনি।

সভা শেষে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত