সর্বশেষ
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
২১ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
আত্মহত্যার প্ররোচনা মামলা: গাজী নজরুল ও প্রথম স্ত্রীর ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ
ই/সরাইলি হা/মলায় গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে আল্লাহর নামে জিকিরে মগ্ন অবস্থায় থাকা এক ফি/লিস্তিনি নারীর লাশ উদ্ধার
২০ সেপ্টেম্বর ২০২৬: আজকের স্বর্ণের বাজার দর কত?

দ্বিতীয় সারির নিউজিল্যান্ডের বিপক্ষে লজ্জাজনক পরাজয় বাংলাদেশের! ক্ষোভে ফুঁসছে টাইগার সমর্থকরা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে সিরিজ শুরুটা হলো হতাশায়। তুলনামূলক অনভিজ্ঞ নিউজিল্যান্ড দলের বিপক্ষে জয়ের সুযোগ থাকলেও ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত ২৬ রানের হার মেনে নিতে হয়েছে বাংলাদেশকে।

২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। ইনিংসের শুরুতেই দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দল। তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত অল্প সময়ের ব্যবধানে আউট হলে ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় কিউইদের হাতে।

এরপর সাইফ হাসান ও লিটন দাস কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। সাইফ তুলে নেন অর্ধশতক, আর লিটন ভালো খেললেও ফিফটির আগেই থেমে যান। মাঝপথে আফিফ ও অধিনায়ক মিরাজ দ্রুত আউট হলে আবারও ধস নামে ব্যাটিং লাইনে।

চাপের মধ্যেও তৌহিদ হৃদয় দারুণ লড়াই চালিয়ে যান। তার ৫৫ রানের ইনিংস একসময় ম্যাচে ফেরার আশা জাগালেও সঙ্গী না পাওয়ায় সেই আশা শেষ পর্যন্ত টিকেনি। শেষদিকে দ্রুত উইকেট পড়তে থাকলে ৪৮.৩ ওভারে ২২১ রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংস।

এর আগে নিউজিল্যান্ড ৫০ ওভারে ২৪৭ রান তোলে। হেনরি নিকোলস ও ফক্সক্রফটের ব্যাটে ভর করে প্রতিযোগিতামূলক সংগ্রহ পায় তারা। বাংলাদেশের হয়ে শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন দুটি করে উইকেট নেন।

বল হাতে ভালো শুরুর পরও ব্যাটিং ব্যর্থতায় ম্যাচ হাতছাড়া করে বাংলাদেশ। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড।

এদিকে নিউজিল্যান্ডের এমন দুর্বল দলের কাছে হারায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ফুঁসছে টাইগার সমর্থকরা।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩২
সূর্যোদয়ভোর ৫:৪৭
যোহরদুপুর ১১:৫১
আছরবিকাল ৩:১৭
মাগরিবসন্ধ্যা ৫:৫৪
এশা রাত ৭:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩২
সূর্যোদয়ভোর ৫:৪৭
যোহরদুপুর ১১:৫১
আছরবিকাল ৩:১৭
মাগরিবসন্ধ্যা ৫:৫৪
এশা রাত ৭:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত