সর্বশেষ
আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি: টাঙ্গাইলে দুই পরিবারের ঘটনা ঘিরে তোলপাড়
সৌদিতে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান, এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ৮ হাজার, দেশে ফেরত ৪ হাজার ৬৯০ জন
মার্কিন পরিকল্পনার কড়া জবাব তেহরানের, ‘ইরানের সম্পদ কারও ক্ষতিপূরণের তহবিল নয়
ট্রাম্পের অনুরোধে ইরানে পাল্টা হামলা থেকে সরে এলেন নেতানিয়াহু, কূটনৈতিক সমাধানে আরও সময় চায় ওয়াশিংটন
বিশ্ববাজারে টানা দরপতনের পর আরও কমলো সোনার দাম, দেশের বাজারেও নতুন মূল্যহ্রাসের ইঙ্গিত
মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালে নবজাতক মৃত্যুর ঘটনায় প্রতিটি পরিবারকে ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ, আইনজীবী শিশির মনিরের ঘোষণা
বিসিবি নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন তামিম ইকবাল, ক্লাব ক্যাটাগরিতে শীর্ষে সাবেক অধিনায়ক
স্বর্ণের দামে দীর্ঘমেয়াদি ধসের আশঙ্কা, নেপথ্যে যে তিন বড় কারণ
ফাঁসির আদেশ দিলেই হবে না, তা কার্যকরও করতে হবে: জুলাই আন্দোলনে নিহত মিরাজের বাবার দাবি, বিচার বাস্তবায়নের আহ্বান
দেশের বাজারে টানা কয়েক দফা সোনা ও রুপার দামে বড় পতন, ভরিতে নতুন মূল্য কত
রায়ের আগে কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল রানা, কান্নায় ভেঙে পড়েন স্বপ্না খাতুন: শেষ হলো আলোচিত সেই আট বছরের রামিসা হত্যা মামলার বিচার
আট বছরের রামিসাকে হত্যার দায়ে সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড, শেষ হলো আলোচিত মামলার বিচার
এসিআইতে চাকরির সুযোগ, অনলাইনে আবেদন শুরু
ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা, নদীবন্দরগুলোকে সংকেত দেখানোর নির্দেশ
আমার পাপের শাস্তি আমাকে দিন, স্ত্রী নির্দোষ, রায়ের আগে আদালতে সোহেলের আকুতি

নজিরবিহীন কড়াকড়িতে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু, পরীক্ষার্থী কমেছে প্রায় পৌনে এক লাখ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: সারা দেশে আজ মঙ্গলবার (২১ এপ্রিল) শুরু হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। এবার কঠোর নজরদারি ও কড়াকড়ির মধ্য দিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় পৌনে এক লাখ।

শিক্ষা বোর্ডগুলোর তথ্য অনুযায়ী, এবার মোট পরীক্ষার্থী ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন। গত বছর এ সংখ্যা ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। সে হিসাবে কমেছে প্রায় ৭১ হাজার ৬২৬ জন। সাধারণ, কারিগরি ও মাদ্রাসাসহ মোট ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে এবার নজিরবিহীন কড়াকড়ি আরোপ করা হয়েছে। প্রতিটি পরীক্ষা কক্ষে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা। পরীক্ষা কেন্দ্রে শৃঙ্খলা ভঙ্গের জন্য তিন স্তরের শাস্তির বিধান রাখা হয়েছে। ছোটখাটো অনিয়মে পরীক্ষা বাতিল, আর গুরুতর অপরাধে এক থেকে দুই বছরের জন্য বহিষ্কারসহ আইনি ব্যবস্থার কথাও জানানো হয়েছে।

সারা দেশে ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে। আজ বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে শুরু হওয়া এই পরীক্ষা প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে। তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ২০ মে এবং ৭ থেকে ১৪ জুনের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে মনিটরিং জোরদার করা হয়েছে। একই সঙ্গে প্রশ্নফাঁস রোধে সাইবার নজরদারিও বাড়ানো হয়েছে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, পরীক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করাই এবারের মূল লক্ষ্য।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
সোমবার, ৮ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৪
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
সোমবার, ৮ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৪
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত