সর্বশেষ
আন্তর্জাতিক সংবাদ
খেলার খবর
আন্তর্জাতিক সংবাদ
জাতীয় সংবাদ
প্রথমবারের মতো রাজনৈতিক মঞ্চে এসেই চমক দেখানো এনসিপির ৬ বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জাতীয় বিপ্লবী মঞ্চের
নির্বাচনে ১০ শতাংস ভোট কারচুপি হয়েছে অভিযোগ এনসিপি প্রধান নাহিদ ইসলামের
১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ, দ্রুত ব্যবস্থা চাইলেন জামায়াত আমির
জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হবে: সালাহউদ্দিন আহমদ
নির্বাহী পরিষদের বৈঠক শেষে নির্দেশনা দেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী
বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানালো জাতীয় বিপ্লবী মঞ্চ
যেসব হেভিওয়েট প্রার্থীরা নির্বাচনে হেরে গেছেন
ভোটে জিতে হাঁস কোলে সংবাদ সম্মেলনে রুমিন ফারহানা, জানালেন লড়াইয়ের গল্প
২৯৯ আসনের চূড়ান্ত ফল প্রকাশ, কোন দল কত আসন পেল জানাল ইসি
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট পড়েছে ৫৯.৪৪ শতাংশ: ইসি
নির্বাচনে স্বৈরাচার ও তাদের দোসররা প্রত্যাখ্যাত হয়েছে: আখতার হোসেন

নির্বাহী পরিষদের বৈঠক শেষে নির্দেশনা দেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক চলছে। দলটির আমির শফিকুর রহমান এর সভাপতিত্বে রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

দলীয় সূত্র জানিয়েছে, বৈঠক শেষে রাত ১০টার মধ্যে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে দলের পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় নির্দেশনা তুলে ধরা হবে।
কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের সন্ধ্যায় কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে ভোটের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে এবং কর্মীদের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে।

তিনি আরও জানান, আমির শফিকুর রহমান কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে নির্বাচনের বিষয়গুলো নিয়ে বক্তব্য রাখবেন।

এর আগে দলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একই সঙ্গে নির্বাচনের ফল প্রস্তুত ও ঘোষণার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা হয়।

বার্তায় দাবি করা হয়, বিভিন্ন স্থানে তাদের প্রার্থীরা অল্প ব্যবধানে পরাজিত হয়েছেন এবং ফলাফলে অসঙ্গতির অভিযোগ রয়েছে। প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও সন্দেহ প্রকাশ করা হয়।

পরবর্তী আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত দলীয় নেতাকর্মীদের অপেক্ষা করার আহ্বান জানানো হয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:১৭
সূর্যোদয়ভোর ৬:৩৩
যোহরদুপুর ১২:১৩
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৫:৫৩
এশা রাত ৭:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:১৭
সূর্যোদয়ভোর ৬:৩৩
যোহরদুপুর ১২:১৩
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৫:৫৩
এশা রাত ৭:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত