সর্বশেষ
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি
গাজার বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ১ আহত ১০
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন
স্পেনের বিশ্বজয়ে উল্লাসে মাতোয়ারা অ/ভিশপ্ত ইহুদীদের হামলায় পা হারানো ফি/ লিস্তিনি মা/জলুম মুসলিমরা
১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

পাঠ্যক্রম পর্যালোচনাসহ শিক্ষায় তিন অগ্রাধিকার ঘোষণা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের আবার নিয়মিতভাবে শ্রেণিকক্ষে ফিরিয়ে আনা, জাতীয় কারিকুলাম বা পাঠ্যক্রম পর্যালোচনা এবং কারিগরি শিক্ষার আধুনিকায়ন, এই তিনটি বিষয়কে শিক্ষাখাতের প্রধান অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। পরে শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন মন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মানসিক ও সামাজিক পরিবেশ এমনভাবে তৈরি করতে হবে, যাতে তারা স্বাচ্ছন্দ্যে আবার শ্রেণিকক্ষে ফিরতে পারে। পাশাপাশি সময়োপযোগী শিক্ষা নিশ্চিত করতে জাতীয় পাঠ্যক্রম পর্যালোচনা করা হবে। এর সঙ্গে কারিগরি শিক্ষাকে আধুনিক ও কর্মসংস্থানমুখী করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষকতা ও আন্দোলন একসঙ্গে চলতে পারে না। দাবি-দাওয়া থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। রাজপথ দখল করে দাবি আদায়ের প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি। তবে তিনি স্পষ্ট করেন, সরকার শিক্ষকদের পক্ষেই আছে, কারণ শিক্ষকরা মানুষ গড়ার কারিগর।

দুর্নীতি রোধে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বদলি প্রক্রিয়া অটোমেটিক অ্যাপসের মাধ্যমে চালু করার কথা জানান মন্ত্রী। তার ভাষায়, বদলি হবে সম্পূর্ণ মেধার ভিত্তিতে, কোনো ধরনের দুর্নীতি ছাড়াই। অ্যাপসের মাধ্যমে সব তথ্য সংরক্ষিত থাকবে এবং স্বয়ংক্রিয়ভাবে বদলি সম্পন্ন হবে।

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি প্রসঙ্গে তিনি বলেন, যত দ্রুত সম্ভব এই প্রক্রিয়া চালু করা হবে। ততদিন পর্যন্ত সিস্টেমে কোনো ত্রুটি থাকলে তা খতিয়ে দেখা হবে।

সংবাদ সম্মেলনে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শিক্ষা নিয়ে নতুন সরকারের ১২টি সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে।
সরকার শিক্ষা খাতকে রাষ্ট্রের প্রথম বিনিয়োগ হিসেবে দেখছে এবং এটিকে মানবসম্পদ উন্নয়নের মূল ভিত্তি হিসেবে বিবেচনা করছে।

তিনি জানান, উন্নয়ন বাজেট বাস্তবায়ন, ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ নীতি, তৃতীয় ভাষা শিক্ষা, মাধ্যমিক পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক করা, পাঠ্যক্রম ও পরীক্ষায় কারিগরি সংস্কার, উচ্চশিক্ষা ও গবেষণা জোরদারসহ একাধিক পরিকল্পনা রয়েছে। এসব উদ্যোগ তিন ধাপে বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।

শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য স্পষ্ট, শিক্ষা নিয়ে রাজনীতি নয়, শিক্ষা দিয়েই রাষ্ট্র গড়া।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৮
সূর্যোদয়ভোর ৫:২৩
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৮
সূর্যোদয়ভোর ৫:২৩
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত