সর্বশেষ
আন্তর্জাতিক সংবাদ
কলকাতায় মুসলিম কিশোরীকে জীবিত অবস্থায় বস্তাবন্দি করে পুকুরে ফেলার অভিযোগ, ময়নাতদন্তে চাঞ্চল্যকর তথ্য
প্রাথমিক শিক্ষায় আসছে বড় পরিবর্তন, বিশ্বমানের শিক্ষা গড়ার পরিকল্পনা: ববি হাজ্জাজ
শিশুরাই আগামীর বাংলাদেশ গড়ার মূল শক্তি: ডা. জুবাইদা রহমান
দুই দফা বৃদ্ধির পর দেশের বাজারে কমলো সোনার দাম
দীর্ঘ ২০ ঘণ্টা ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে বাবাকে জীবিত উদ্ধার করলেন এসে অদম্য সাহসী ছেলে, এখনও নিখোঁজ মা
মেক্সিকোর স্বপ্ন ভেঙে শেষ আটে ইংল্যান্ড! আজতেকায় যেভাবে হলো রোমাঞ্চকর ৫ গোলের মহারণ
বিশ্বকাপ থেকে বিদায়ের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার
ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর কারণেই খামেনিকে হত্যা করা হয়েছে: বিস্ফোরক দাবি হুথির
বিনয়ী হল্যান্ডের কাছে বিধ্বস্ত হল দাম্ভিক অহংকারী কোচ আনচেলত্তির ব্রাজিল
টানা দুই দফা বৃদ্ধির পর আজ দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
১২ জেলায় ঘণ্টায় ৮০ কিমি বেগে ঝড়ের সতর্কতা, ভারী বৃষ্টিরও আভাস
যে ৭ ভুলে বিশ্বকাপ থেকে বিদায় নিল ব্রাজিল
শেখ মুজিব স্বাধীনতা চাননি, পাকিস্তানের মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন: দাবি বিএনপি নেতা বরকত উল্লাহ বুলুর
খামেনির শোকানুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিদলের সামনে যে কুরআনের আয়াত তিলাওয়াত করা হলো, কী ছিল তার বার্তা?

প্রাথমিক শিক্ষায় আসছে বড় পরিবর্তন, বিশ্বমানের শিক্ষা গড়ার পরিকল্পনা: ববি হাজ্জাজ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানের পর্যায়ে উন্নীত করতে সরকার সমন্বিত ও দীর্ঘমেয়াদি সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করছে। শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা, শেখার ঘাটতি দূর করা এবং আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

সোমবার ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে আগারগাঁও তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ, প্রযুক্তিনির্ভর শ্রেণিকক্ষ, নতুনভাবে পুনর্বিন্যাস করা কারিকুলাম, শিক্ষক উন্নয়ন নীতিমালা এবং বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন একযোগে বাস্তবায়নের কাজ চলছে।

তিনি বলেন, গত চার মাস ধরে দেশের বিভিন্ন অঞ্চলের সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে শিক্ষা কার্যক্রমের বাস্তব চিত্র পর্যবেক্ষণ করা হচ্ছে। রাজধানীর বিদ্যালয়গুলোর অবকাঠামো ও শ্রেণিকক্ষের পরিবেশ উন্নয়নে চলমান ‘দৃষ্টিনন্দন’ প্রকল্পের আওতায় প্রয়োজনীয় ঘাটতি চিহ্নিত করা হচ্ছে।

পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে ববি হাজ্জাজ বলেন, শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের শেখার অগ্রগতি মূল্যায়ন করা হয়েছে। অধিকাংশ শিক্ষার্থী ভালো করছে, তবে যেসব শিক্ষার্থী পিছিয়ে রয়েছে তাদের জন্য বিশেষ সহায়তার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বর্তমান কারিকুলামকে আরও সহজ, কার্যকর ও শিক্ষার্থী-কেন্দ্রিক করার কাজ চলছে। পাশাপাশি শিক্ষক নিয়োগ, প্রশিক্ষণ, পেশাগত উন্নয়ন, কর্মদক্ষতা মূল্যায়ন ও তদারকিকে অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত শিক্ষক নীতিমালা প্রণয়নের কাজও এগিয়ে যাচ্ছে।

প্রযুক্তিনির্ভর শিক্ষার বিষয়ে তিনি বলেন, ভিডিও লেসন, স্মার্ট ক্লাসরুম, ফ্ল্যাট প্যানেল, তাৎক্ষণিক মূল্যায়ন ব্যবস্থা এবং শিক্ষার্থীর শেখার ঘাটতি শনাক্ত করে পুনরায় শেখানোর আধুনিক ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, সরকারের লক্ষ্য শুধু অবকাঠামো উন্নয়ন নয়, বরং শিক্ষার গুণগত মানে মৌলিক পরিবর্তন আনা। শিক্ষার্থী, শিক্ষক, প্রশাসন, প্রযুক্তি ও কারিকুলামকে সমন্বিত করে একটি আধুনিক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে।

এ সময় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঢাকা অঞ্চলের বিভাগীয় উপপরিচালক আবদুল আজিজ, ঢাকা জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন থানার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫০
সূর্যোদয়ভোর ৫:১৭
যোহরদুপুর ১২:০৩
আছরবিকাল ৩:২২
মাগরিবসন্ধ্যা ৬:৪৯
এশা রাত ৮:১৬

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫০
সূর্যোদয়ভোর ৫:১৭
যোহরদুপুর ১২:০৩
আছরবিকাল ৩:২২
মাগরিবসন্ধ্যা ৬:৪৯
এশা রাত ৮:১৬

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত