
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান জাতীয় সংসদে বলেছেন, বিরোধী দলের অনেকেই তাকে ‘ফজা পাগলা’ বলে সম্বোধন করেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
ফজলুর রহমান বলেন, তিনি মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের রাজনৈতিক অবস্থান নিয়েও মন্তব্য করেন। তার বক্তব্যের পর সংসদে কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হয় এবং বিরোধী দলের সদস্যরা প্রতিবাদ জানাতে শুরু করেন। পরে স্পিকার পরিস্থিতি শান্ত করার আহ্বান জানান।
হট্টগোলের মধ্যেও তিনি পুনরায় বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস ও এর মর্যাদা নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধকে খাটো করে দেখা বা এর সঙ্গে অন্য কোনো আন্দোলনের তুলনা করা ঠিক নয়।
সংসদে দেওয়া বক্তব্যে তিনি রাজনৈতিক প্রতিপক্ষদের সমালোচনা করেন এবং মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
সবশেষে তিনি জানান, রাজনৈতিক বক্তব্যের কারণে তাকে নিয়ে নানা ধরনের মন্তব্য করা হলেও তিনি নিজের অবস্থান থেকে সরে আসবেন না।




























