সর্বশেষ
দেশে আবারও কমলো সোনার দাম, ভরিতে বড় অঙ্কের পতন
২২ হাজার টাকা বেতনে জনবল নেবে আবুল খায়ের গ্রুপ
এ বছরের ডেঙ্গুর রূপ হবে ভয়াবহ, রক্তক্ষরণের আশঙ্কা: স্বাস্থ্যমন্ত্রী
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন, এক সপ্তাহে কমেছে প্রায় ৪ শতাংশ
ট্রাম্পের বিতর্কিত অভিবাসন নীতি বাতিল করল মার্কিন আদালত
ঈদের পর সোনার দামে বড় স্বস্তি, আজ কত দামে বিক্রি হচ্ছে প্রতি ভরি?
এক বছরের কম সময়েই আবার শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ড, সকালেই তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ
ইউরোপের মাটিতে ইতিহাস! হামজা–জামালদের দাপটে সান মারিনোকে হারিয়ে নতুন অধ্যায় লিখল বাংলাদেশ
দৌলতদিয়া ঘাটে অপেক্ষমাণ যাত্রীদের টার্গেট করে সক্রিয় ছিনতাইকারী চক্র, একের পর এক উধাও হচ্ছে মোবাইল
বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে, সারজিস আলমের অভিযোগ
৪০ দিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করা সাধারণ বিষয় নয়, বিশ্ব দেখেছে ইরানের আসল শক্তি: আরাগচি
‘নামাজ পড়া ভুলে যাবে’ বলে মুসলিমদের হুমকি! ভারতে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানো বক্তব্যে তীব্র বিতর্ক
বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পা দিয়েছে, তারেক রহমানকে হুঁশিয়ারি পাটওয়ারীর
পৃথিবী থেকে হারিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ, তালিকায় আরও ১৬ অঞ্চল
বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন, সপ্তাহজুড়ে বড় ধস

বিশ্ববাজারে সোনার দামে বড় পতন, এক সপ্তাহে কমেছে প্রায় ৪ শতাংশ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

অর্থনীতি ডেস্ক: বিশ্ববাজারে সোনার দামে বড় ধরনের পতন হয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মসংস্থান পরিস্থিতি প্রত্যাশার চেয়ে ভালো হওয়ায় এবং ফেডারেল রিজার্ভ সুদের হার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে রাখতে পারে, এমন আশঙ্কায় বিনিয়োগকারীদের মধ্যে স্বর্ণের চাহিদা কমে গেছে।

শুক্রবার (৫ জুন) বাংলাদেশ সময় রাত ৮টা ১৫ মিনিটে আন্তর্জাতিক স্পট মার্কেটে সোনার দাম প্রতি আউন্স ৪ হাজার ৩৬৫ দশমিক ৯৩ ডলারে নেমে আসে। এতে এক সপ্তাহে মোট পতন দাঁড়িয়েছে প্রায় ৩ দশমিক ৮ শতাংশ।

অন্যদিকে আগস্ট ডেলিভারির জন্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৯০ দশমিক ৭০ ডলারে দাঁড়িয়েছে, যা আগের তুলনায় প্রায় ২ দশমিক ৫ শতাংশ কম।

মার্কিন শ্রম বিভাগের তথ্য অনুযায়ী, মে মাসে নন-ফার্ম পেরোল বা কৃষিখাত-বহির্ভূত কর্মসংস্থান ১ লাখ ৭২ হাজার বেড়েছে। এই শক্তিশালী কর্মসংস্থান প্রবৃদ্ধি অর্থনীতিকে স্থিতিশীল দেখাচ্ছে, ফলে সুদের হার কমানোর সম্ভাবনা আরও কমে গেছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

বিশেষজ্ঞদের মতে, সুদের হার বেশি থাকলে স্বর্ণের মতো সুদবিহীন সম্পদের আকর্ষণ কমে যায়। ফলে বিনিয়োগকারীরা স্বর্ণ থেকে সরে যাচ্ছেন, যার প্রভাব সরাসরি দামে পড়ছে।

রুপার দামও একই দিনে ৬ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৬৯ দশমিক ৩৪ ডলারে নেমেছে। পাশাপাশি প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও যথাক্রমে ৩ দশমিক ২ শতাংশ ও ১ দশমিক ৯ শতাংশ কমেছে।

এদিকে দেশের বাজারেও সোনার দাম নতুন করে নির্ধারণ করা হয়েছে। ২২ ক্যারেট সোনার ভরি ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা এবং সনাতন পদ্ধতিতে ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শনিবার, ৬ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শনিবার, ৬ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত