সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বৈঠকটি গোপন রাখতে অনুরোধ করেছিলেন ভারতীয় কূটনীতিক: রয়টার্সকে জামায়াত আমির

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, ২০২৫ সালের শুরুর দিকে ভারতের এক কূটনীতিকের সঙ্গে তার একটি বৈঠক হয়েছিল। তবে ওই বৈঠকটি গোপন রাখার অনুরোধ এসেছিল সংশ্লিষ্ট ভারতীয় কূটনীতিকের পক্ষ থেকেই।

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ডা. শফিকুর রহমান বলেন, অন্যান্য দেশের কূটনীতিকদের সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ প্রকাশ্যে হলেও ভারতীয় কূটনীতিকের ক্ষেত্রে তা হয়নি। কারণ হিসেবে তিনি জানান, বৈঠকটি প্রকাশ না করার অনুরোধ করা হয়েছিল।

তিনি বলেন, অন্যান্য দেশের কূটনীতিকরা আমার সঙ্গে সাক্ষাৎ করলে তা প্রকাশ করা হয়। কিন্তু এই বৈঠকের ক্ষেত্রে গোপন রাখার কথা বলা হয়েছিল। আমি তখন প্রশ্ন করেছিলাম, এতে সমস্যা কোথায়?

ডা. শফিকুর রহমান আরও বলেন, পারস্পরিক সম্পর্ক উন্নয়নের জন্য সব পক্ষের মধ্যে স্বচ্ছতা প্রয়োজন। তার ভাষায়, আমাদের একে অপরের প্রতি উন্মুক্ত হতে হবে। সম্পর্ক উন্নয়ন ছাড়া অন্য কোনো বিকল্প নেই। অন্তত আগামী পাঁচ বছর আমরা একটি স্থিতিশীল দেশ দেখতে চাই।

এই বক্তব্যের বিষয়ে রয়টার্স ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ভারতের সরকারের একটি সূত্র বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ থাকার বিষয়টি নিশ্চিত করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সাক্ষাৎকারে পাকিস্তানের সঙ্গে জামায়াতে ইসলামীর সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাবে দলটির আমির বলেন, তারা কোনো একটি দেশের প্রতি ঝুঁকে নয়, বরং সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়।

এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার মতে, ওই পরিস্থিতির কারণে দুই দেশের সম্পর্ক সাম্প্রতিক সময়ে সবচেয়ে নিম্ন পর্যায়ে পৌঁছেছে।

নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, আসন্ন নির্বাচনে দলটি শক্ত অবস্থান নেওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং প্রয়োজনে একটি ঐক্যভিত্তিক সরকারে অংশ নেওয়ার বিষয়ে উন্মুক্ত রয়েছে। দুর্নীতিবিরোধী অবস্থান যে কোনো সম্ভাব্য সরকারের অভিন্ন এজেন্ডা হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রসঙ্গে জামায়াত আমিরের বক্তব্যের বিষয়ে যোগাযোগ করা হলে রাষ্ট্রপতি এ বিষয়ে মন্তব্য করতে অনিচ্ছা প্রকাশ করেন এবং বিষয়টি জটিল করতে চান না বলে জানান।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত