সর্বশেষ
টানা দুই দফা বড় পতনে দেশের বাজারে সোনার ভরি নেমে এলো নতুন দামে
পূর্বনির্ধারিত যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা স্থগিত, সুইজারল্যান্ড সফর পিছিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট
নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ: কোন চাপের মুখে ইরানের সঙ্গে সমঝোতায় যেতে বাধ্য হলেন ট্রাম্প?
জোট নয়, এককভাবেই স্থানীয় সরকার নির্বাচনে মাঠে নামার প্রস্তুতি এনসিপির
জরিমানা ছাড়াই ভিসা নবায়ন বা দেশে ফেরার সুযোগ, প্রবাসীদের জন্য আমিরাতের নতুন ঘোষণা
টানা মূল্যবৃদ্ধির পর দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
হাঁটু ভেঙে ঝুলতে থাকা ম্যাচে মরুর দেশ কাতারকে ৬-০ গোলে বিধ্বস্ত করলো কানাডা
শেষ মুহূর্তের গোলে চেক প্রজাতন্ত্রকে রুখে দিলো দক্ষিণ আফ্রিকা
জাতীয় সংবাদ
আন্তর্জাতিক সংবাদ
নবম পে-স্কেল জুলাই থেকে কার্যকর, বর্ধিত বেতন পেতে অপেক্ষা অক্টোবর পর্যন্ত
চুক্তির শর্ত ভাঙলে ফের হামলার হুঁশিয়ারি, ইরানকে কড়া বার্তা যুক্তরাষ্ট্রের
আল্লাহর ভয় হৃদয়ে রেখে সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম: সেনাপ্রধান ওয়াকার
শেষ পর্যন্ত সত্যিই হলো আয়াতুল্লাহ খামেনির সেই বার্তা, আর বিশ্বনেতাদের গোপন ফোনালাপ ঘিরে ঘনীভূত হচ্ছে যে রহস্য
৭ হাজার বছরের অন্ধকার রহস্য! মাটির নিচে মিলল ৭৮টি মাথাবিহীন কঙ্কাল, উধাও সব খুলি

মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে শিক্ষাব্যবস্থা গড়তে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে বিশ্ব প্রতিযোগিতায় এগিয়ে নিতে মালয়েশিয়া ও অস্ট্রেলিয়ার মানদণ্ড অনুসরণ করে দেশের শিক্ষা খাতকে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার (১২ জুন) চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে স্টার্ট-আপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবন ধারণা প্রদর্শনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের বিশাল জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে পরিণত করাই সরকারের অন্যতম লক্ষ্য। এ জন্য মুখস্থনির্ভর শিক্ষার পরিবর্তে উদ্ভাবন, গবেষণা, স্টার্ট-আপ ও প্রকল্পভিত্তিক শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি জানান, শিক্ষার মান উন্নয়নে এবারের বাজেটেও শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে।

অনুষ্ঠানে উপজেলার ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয় এবং শিক্ষার্থীরা মোট ২৯টি উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে। প্রতিযোগিতায় কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রথম, রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয় দ্বিতীয় এবং গুলবাহার সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ তৃতীয় স্থান অর্জন করে।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ১৯ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১২
যোহরদুপুর ১২:০০
আছরবিকাল ৩:১৮
মাগরিবসন্ধ্যা ৬:৪৮
এশা রাত ৮:১৫

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ১৯ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১২
যোহরদুপুর ১২:০০
আছরবিকাল ৩:১৮
মাগরিবসন্ধ্যা ৬:৪৮
এশা রাত ৮:১৫

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত