সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

মিটফোর্ডের নৃ’শং’স হ’ত্যাকাণ্ডের পর বিএনপির প্রতি তীব্র ক্ষোভ দেখিয়ে ছাত্রদলের ৫ নেতাকর্মীর পদত্যাগ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: রাজধানীর মিটফোর্ড হাসপাতালে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী লাল চাঁন ওরফে সোহাগকে পাথর ও ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনার রেশ ছড়িয়ে পড়েছে রাজনীতিতেও। হত্যাকাণ্ডের ভিডিও ছড়িয়ে পড়ার পরই দেশজুড়ে শুরু হয় তীব্র প্রতিবাদ, ঢাবি, বুয়েট, জাবি, রাবি ও জবি ক্যাম্পাসে বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা।

এই ঘটনার পরই বিএনপি ও ছাত্রদলের ‘নীতিহীন কর্মকাণ্ডে’ ক্ষোভ জানিয়ে পদত্যাগ করেছেন ছাত্রদলের অন্তত পাঁচ নেতাকর্মী। পদত্যাগকারীরা হলেন—জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য পারভেজ রানা প্রান্ত, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক লিসানুল আলম লিসান, গোপালগঞ্জ মেডিকেল কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. জাহিমুর রহমান জিসান ও সাংগঠনিক সম্পাদক মো. ইশতিয়াক রহমান এবং ঢাবি শাখা ছাত্রদলের সূর্যসেন হলের কর্মী মোহাম্মদ আবু সাঈদ।

পদত্যাগপত্রে পারভেজ রানা লিখেছেন, “ছাত্রদলের নীতিহীন কর্মকাণ্ড আমাকে মানসিকভাবে অস্বস্তিতে ফেলেছে। পদক্ষেপ নিলেও তা যথেষ্ট নয়।”
লিসানুল আলম লিসান লেখেন, “দীর্ঘ এক দশক রাজনীতি করেছি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে, কিন্তু এই অস্থির পরিস্থিতিতে সেই স্বপ্নকে আর বিশ্বাস করতে পারছি না।”

ঢাবি শাখার আবু সাঈদ বলেন, “বিএনপি পরিবারতান্ত্রিক দল, এখানে গণতন্ত্রের কোনো স্থান নেই। দলীয় সংস্কারেও বাধা দেয়া হচ্ছে।”

গোপালগঞ্জ মেডিকেল কলেজ ছাত্রদলের জিসান ও ইশতিয়াক লিখেছেন, “৫ আগস্টের পর ‘জুলাই বিপ্লব’-এর শহীদদের রক্তের সঙ্গে কোনো গাদ্দারি মেনে নেওয়া সম্ভব নয়।”

মিটফোর্ড হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে যুবদল ও ছাত্রদলের কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সোহাগকে পাথর ও লাথি মেরে হত্যা নিশ্চিতের পর হামলাকারীরা লাশের ওপর লাফাচ্ছে। এই ঘটনার পর বিএনপির নেতাকর্মীদের নিয়ন্ত্রণহীনতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত